৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

মুন্সীগঞ্জের মুক্তারপুরে দুই লঞ্চের সংঘর্ষ! নিহত-১, আহত-১০

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
মুন্সীগঞ্জের মুক্তারপুরে দুই লঞ্চের সংঘর্ষ! নিহত-১, আহত-১০

Manual1 Ad Code

ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি:

Manual2 Ad Code

মধ্যরাতে মুন্সিগঞ্জের মুক্তারপুর এলাকায় শরীয়তপুরের সুরেশ্বর থেকে ছেড়ে আসা ঢাকাগামী এম ভি মানিক-৪ ও ঢাকা থেকে ছেড়ে আসা চাঁদপুরগামী বোগদাদীয়া-১৩ এর সংঘর্ষ হয়েছে।

 

এ ঘটনায় নিহত হয়েছে ১জন ও আহত হয় ১০ জন। এমভি মানিক-৪ এর ম্যানেজার আ: জলিল জানায়, শুক্রবার সন্ধ্যায় শরীয়তপুরের সুরেশ্বর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হই।

 

মুন্সীগঞ্জের মুক্তারপুরে আসলে অপর দিক থেকে আসা চাঁদপুরগামী বোগদাদিয়া-১৩ লঞ্চটি আমাদের লঞ্চের মাঝের অংশে ধাক্কা দেয়। এতে আমাদের লঞ্চটি ভেঙে দুমড়ে-মুচড়ে যায়।

 

Manual6 Ad Code

 

 

 

এ সময় আমাদের লঞ্চে থাকা যাত্রীদের মধ্যে একজন ঘটনাস্থলেই মারা যান। এছাড়া আরও ১০-১২ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে ৪-৫ জনের পা বিচ্ছিন্ন হয়ে মারাত্মক আহত হয়েছে এদের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। যিনি নিহত হয়েছেন তার নাম হুমায়ুন কবির। হুমায়ুন কবিরের বাড়ি শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নে।

Manual2 Ad Code

 

 

 

তার বাবার নাম মৃত আব্দুল হাই বন্দুকছি। নিহতের স্বজনরা এসেছে এবং লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালে নিয়ে গেছেন। তবে এদের মধ্যে যারা আহত হয়েছেন তাদের অনেকেরই অবস্থা আশঙ্কাজনক।

 

 

Manual4 Ad Code

 

দুর্ঘটনা ক্ষতিগ্রস্ত লঞ্চটি ঢাকার সদরঘাটে আছে। এই ঘটনায় লঞ্চের কেরানিও আহত হয়েছেন।লঞ্চের কেরানি জানায়, ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনাটি ঘটে।