৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

__গড্ডলিকা___

admin
প্রকাশিত ডিসেম্বর ৭, ২০১৯
__গড্ডলিকা___

Manual6 Ad Code

__গড্ডলিকা___
____হেদায়তুননেসা রিমু____

Manual3 Ad Code

বেদনার বিষে রক্ত চুষে
মদিরার পেয়ালায় ডুবে পূর্ণ,
ক্ষণিকের সুখে দুনয়ন ভাসে
নেশা ছুটলে দেখি সবই শূণ্য।
চোরাবালির গড্ডলিকায়
তলিয়ে যাচ্ছি দিনরাত,
হৃদয়ে বিঁধেছে ছলনার তীর
স্মৃতির প্রকোপে অলিন্দে
গোলাগুলি মরীচিকা দিয়েছে সাথ।
ভালোবাসার শরাব এ চুমুক
দিয়ে পান করেছি বাটি ভর্তি
জ্বালা যন্ত্রণার সোমরস।
বিষে বিষে বিষবৃক্ষ হয় জেনে
ডুব দিয়েছি আকন্ঠ বিষের পেয়ালায়।
সেই পেয়ালা ভেঙে চৌচির
তুমি কি সেই সর্বগ্রাসী তিমির
গ্রাস করো আমায় হবো তোমার
সকল যন্ত্রণার উপশম হবে তোমার ভিতর আমার।

Manual2 Ad Code