৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

ঢাকা-মাওয়া মহাসড়কে গাংচিল বাসের ধাক্কায় চাচা নিহত,ভাতিজা আহত

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
ঢাকা-মাওয়া মহাসড়কে গাংচিল বাসের ধাক্কায় চাচা নিহত,ভাতিজা আহত

Manual5 Ad Code

মঞ্জুরুল ইসলাম, ঢাকা জেলা প্রতিনিধিঃ

ঢাকা-মাওয়া মহাসড়কের মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় মাওয়াগামী গাংচিল পরিবহনের বাসের ধাক্কায় চাচা নিতাই কর(৬০) নিহত হয়েছে।

 

 

এসময় গুরুতর আহত ভাতিজা সাগর করকে(২২) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করা হয়েছে।

 

Manual5 Ad Code

 

 

গাংচিল পরিবহন ঢাকা মেট্রো- জ ০৪-০২৬৯ শুক্রবার সকাল ৯টার দিকে মহাসড়কের কেয়টখালী এলাকায় এই নিহতের ঘটনার ঘটেছে।

 

Manual2 Ad Code

 

Manual4 Ad Code

 

নিহত নিতাই কর উপজেলার ছয়গাঁও গ্রামের ফলানী করের ছেলে এবং আহত সাগর কর(২২) একই গ্রামের সুধী করের ছেলে।

 

 

ঢাকা-মাওয়া মহাসড়কের হাসাড়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মোঃ শাহজাহান জানান, দ্রুতগতির গাংচিল পরিবহণের একটি যাত্রী বাস সড়কের পাশে থাকা দুই পথচারীকে ধাক্কা দেয়।

 

 

 

এসময় নিতাই করকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষনা করেন।

 

 

এছাড়া গুরুতর আহত অবস্থায় সাগর করকে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

 

 

নিহত ও আহত চাচা ভাতিজা। ঘাতক বাস ও নিহতের হাইওয়ে পুলিশের হেফাজতে আছে।

Manual4 Ad Code