৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ড্রেজার

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
নাগরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে চলছে ড্রেজার

Manual5 Ad Code

কে এম সুজন, টাঙ্গাইল জেলা প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুরে প্রশাসনকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে ড্রেজার দিয়ে উপজেলার গয়হাটা ইউনিয়নে বনগ্রাম বিলের ব্রিজের পাশ থেকে সাবেক মেম্বার কাইমুদ্দিন ও আব্দুল মান্নান দীর্ঘদিন যাবৎ বাংলা ড্রেজার দিয়ে বালু উত্তোলন করে আসছে বলে অভিযোগ পাওয়া গেছে।

 

 

অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, নাগরপুর-চৌহালী প্রধান সড়কের গয়হাটা ইউনিয়নের বনগ্রাম বিলের উপর নির্মিত ব্রিজের উত্তর পাশে বাংলা ড্রেজার মেশিন দিয়ে অবাধে দিন- রাত চলছে বালি উত্তোলন।

 

 

 

কাইমুদ্দিন মেম্বার ও আব্দুল মান্নান যোগসাজসে বাংলা ড্রেজার দিয়ে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংষে লিপ্ত রয়েছে। আব্দুল মান্নান এর প্রায় শতাধীক শতাংশ ফসলী জমিতে এই বালু ফেলে ভরাট করায়, একদিকে যেমন ফসলী জমি কমে আসছে অন্যদিকে যোগাযোগ ব্যবস্থা, বসতবাড়ী ও ব্রীজসহ পুরো এলাকাটি দাঁড়িয়েছে আজ ভাঙ্গন হুমকির মুখে।

Manual5 Ad Code

 

 

Manual3 Ad Code

 

Manual7 Ad Code

বালু উত্তোলনের বিষয়ে আব্দুল মান্নান জানান, তার আত্মীয় কাইমুদ্দিন মেম্বার এর সহযোগীতায় ৩-৪ সপ্তাহ যাবৎ বনগ্রাম বিল থেকে বাংলা ড্রেজার দিয়ে বালি উত্তোলন করে আসছে। কিন্তু কাইমুদ্দিন মেম্বারকে মোবাইল ফোনে কয়েকবার ফোন করেও পাওয়া যায়নি।

 

 

 

Manual8 Ad Code

নাগরপুর উপজেলার দায়িত্বে থাকা দেলদুয়ার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার এর সাথে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করে তার সাথে কথা বলা সম্ভব হয়নি।