৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
কাতারে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশির মৃত্যু

Manual4 Ad Code

মারুফ রানা,দোহা (কাতার) থেকে :-

Manual8 Ad Code

কাতারে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে পাঁচদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন এক প্রবাসী বাংলাদেশি। তার নাম মো. মাসুদ (৩৫)। বাড়ি চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার কালাপানিয়া ইউনিয়নে। পিতার নাম রুহুল আমিন। নিহতের ছোটভাই কাতার-প্রবাসী জহির উদ্দিন বাবর জানান, এক পাকিস্তানি চালকের প্রাইভেটকারের চাপায় আহত হয়ে পাঁচদিন স্থানীয় হামাদ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন মাসুদ।
জীবিকার তাগিদে কাতারে এসে স্থানীয় এক নাগরিকের বাসায় ১২ বছর ধরে গৃহপরিচালকের কাজ করতেন তিনি। বাংলাদেশে তার স্ত্রী ও তিন মেয়ে রয়েছেন। নিহতের লাশ দ্রুত দেশে পাঠানোর পাশাপাশি দুর্ঘটনার জন্য দায়ি পাকিস্তানির কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন কাতারে দূতাবাস কর্মকর্তা রবিউল ইসলাম।

Manual7 Ad Code