৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

রূপগঞ্জে ছিনতাইকালে দেশীয় পিস্তল দুই রাউন গুলি ম্যাগাজিনসহ দুই ছিনতাইকারী আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৬, ২০১৯
রূপগঞ্জে ছিনতাইকালে দেশীয় পিস্তল দুই রাউন গুলি ম্যাগাজিনসহ দুই ছিনতাইকারী আটক

Manual2 Ad Code

শাকিল আহম্মেদ নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ঃ রূপগঞ্জে ছিনতাইকালে দেশীয় পিস্তল দুই রাউন গুলি ম্যাগাজিন সহ ইকবাল(৩৪) ও নজরুল (৩০) নামে দুই ছিনতাইকারী আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। বৃহস্পতিবার বিকালে উপজেলার তারব পৌরসভার তেতলাব এলাকার সেজান জুস কারখানায় সামনে থেকে আটক করা হয়। আটককৃতরা হলেন বরিশালের বরগুনা জেলার আমতলী থানার সোনাকান্দা এলাকার মাইযুদ্দিনের ছেলে নজরুল (৩৪) ও মাদারীপুর জেলার জাজিরা উপজেলার বরকান্দি এলাকার মৃত আবদুল হোসেন ছেলের ইকবার(৩০) । এই বিষয়ে রূপগঞ্জ থানার উপপরিদর্শক এস আই বাসার জানায় ছিনতাইকারীরা ঢাকা মহাসড়কের তেতলাব এলাকার সেজান জুস কারখানায় সামনে ব্যুরো বাংলাদেশ এনজিওর মাঠ কর্মী সনজিন তেলীর কাছে থাকা টাকার ছিনতাইয়ের চেষ্টা করে । এই সময় ছিনতাইকারীরা তিন রাউন গুলি করে । পরে আতঙ্কে পাশে থাকা কারখানার শ্রমিকরা ছোটাছুটি করে এই সময়ে ছিনতাইকারীরা পালিয়ে যেতে চেষ্টা করে এই সময় আশেপাশে থাকা টহলরত একদল পুলিশ ধাওয়া করে দুইজন কে আটক করে। আটককৃতদের দেহতল্লাশী করে একটি দেশীয় পিস্তল দুই রাউন গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এই সময়ে ছিনতাইকারীদের সাথে থাকা সারোয়ার নামে একজন ছিনতাইকারী পালিয়ে যেতে সক্ষম হয়। এই ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান জানায় আটককৃতদের বিরুদ্ধে ছিনতাই এর ঘটনায় একটি ও অস্ত্র আইনে একেরটি