৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জিলকদ, ১৪৪৭ হিজরি

গাজীপুরে কারখানায় আগুন, ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
গাজীপুরে কারখানায় আগুন, ১১ ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে

Manual1 Ad Code

পুনম শাহরীয়ার ঋতু:- গাজীপুর সিটি করপোরেশনের টঙ্গীর বাদাম এলাকায় এননটেক্স গ্রুপের লামিশা স্পিনিং মিলের একটি পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ১১ টি ইউনিটের প্রায় ২ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আজ বিকেল সাড়ে ৪টায় এ আগুন লাগার ঘটনা ঘটে।

Manual4 Ad Code

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মামুনুর রশিদ জানান, আজ বিকেল সাড়ে ৪টায় গাজীপুরের টঙ্গীর বাদাম এলাকায় এননটেক্স গ্রুপের লামিশা স্পিনিং মিলের একটি পোশাক কারখানায় আগুন লাগে। খবর পেয়ে টঙ্গী ও উত্তরা আশপাশে ফায়ার সার্ভিস ১১টি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার সূত্রপাত ও ক্ষতির পরিমাণ জানা যায়নি। কারখানা একতলা ভবনের তুলা, সুতা ও মেশিনপত্র পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। তবে কোন হতাহতের খবর পাওয়া যায়নি

Manual2 Ad Code