৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

admin
প্রকাশিত ডিসেম্বর ৫, ২০১৯
ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু

Manual2 Ad Code

মোঃ আল ফয়সাল অনিক,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলা রুহিয়া থানাধীন সেনিহাড়ী (মন্না পাড়া) গ্রানে আগুনে পুড়ে জুবাইর (৫)নামে এক শিশু মারা গেছে।

Manual7 Ad Code

বৃহস্পতিবার আনুমানিক বিকাল সাড়ে ৪ ঘটিকায় এ দুর্ঘটনা ঘটে।

Manual2 Ad Code

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, বিকেলে মোঃ গোলাম আজমের বাড়িতে ছোট বাচ্চারা গ্যাসম্যাচ নিয়ে খেলছিল। এ সময় গ্যাসম্যাচের আগুন খড়ের ঘরে লাগলে চারিদিকে ছড়িয়ে পড়ে। ঘটনা স্থান থেকে সব বাচ্চারা পালিয়ে গেলেও আগুনে আটকা পরে গোলাম আজমের ৫ বছরের এক শিশু পুত্র পুড়ে অঙ্গার হয়ে যায়।

Manual3 Ad Code

খবর পেয়ে দমকলকর্মী ঘটনা স্থানে ছুটে আসে।