ফৌজি হাসান খাঁন রিকু,মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শেখ ফজলুল হক মনির ৮০তম জন্মদিন উপলক্ষে মুন্সীগঞ্জ জেলার লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগ কর্তিক দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল ৪ ঘটিকায় লৌহজং উপজেলা আওয়ামীলীগের কার্যালয়ে পবিএ কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়।এর পর শুভেচ্ছা বক্তব্য,সাংগঠনিক আলোচনা,দোয়া ও কেক কাটার মধ্যদিয়ে বিশেষ দিনটি পালন করেন নেতা কর্মিরা।
লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি দেলোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাজাহান খান সাজুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফেরদৌস আলম খান। আরও উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সলিমুল্লাহ খান সেন্টু,জাপান শাখা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি জয় ইসলাম,লৌহজং উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি মোস্তাক আহমেদ,যুগ্ন-সাধারণ সম্পাদক মর্তুজা খান,সাংগঠনিক সম্পাদক শফিক মাদবর,নুর মোহাম্মদ শামীম,সানজিদ খান সঞ্জয়,প্রচার ও প্রকাশনা সম্পাদক রইস আহমেদ রঞ্জু,উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক মামুন আহাম্মেদ,শিক্ষা প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক আবু নাসের খান লিমন,উপ-দপ্তর সম্পাদক রাসেল আকন,মহিলা সম্পাদিকা নাসরিন,সহ-সম্পাদক দেলোয়ার হোসেন,হামিদুল ইসলাম চঞ্চল,সেলিম দেওয়ান,কামাল মেম্বার,দিদার মোল্লা,রাজিব বাসার,জামাল হোসেন,এ কে এম ঢালী,শাহীন আহমেদ,রাসেল আলম রাজু প্রমুখ।