৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

গোয়াইনঘাটে ফেন্সিডিল সহ র‍্যাবের হাতে আটক এক চোরাকারবারি

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
গোয়াইনঘাটে ফেন্সিডিল সহ র‍্যাবের হাতে আটক এক চোরাকারবারি

Manual5 Ad Code

নিজস্ব প্রতিনিধি: সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর এলাকা থেকে মো: সাহাব উদ্দিন সাবা (৫৫) নামে একজন মাদক ব্যবসায়ীকে ফেন্সিডিলসহ আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।

Manual4 Ad Code

সোমবার (০২ ডিসেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯ এর সিপিসি-১ (সিলেট ক্যাম্প) এর একটি দল এএসপি সত্যজিৎ কুমার ঘোষ এর নেতৃত্বে অভিযান চালিয়ে গোয়াইনঘাট থানার বহর গ্রাম থেকে তাকে ৫৪ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়।
ধৃত সাহাব উদ্দিন সিলেটের গোয়াইনঘাট উপজেলার বহর গ্রামের মৃত আব্দুল মোতালেবের পুত্র।
উদ্ধারকৃত মাদকসহ গ্রেফতারকৃত আসামীকে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিস সুপার মোঃ মনিরুজ্জামান।

Manual8 Ad Code