পুনম শাহরীয়ার ঋতু,ক্রাইম রিপোর্টারঃ
১৫ হাজার ৬০০ পিস ইয়াবাসহ গাজীপুরের কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকা থেকে দুই যুবককে আটক করেছে পুলিশ।
(২ ডিসেম্বর) সোমবার রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- কুড়িগ্রামের রৌমারী থানার ইছাকুড়ি এলাকার মৃত সাইদুর রহমানের ছেলে মনিরুজ্জামান মিলন (২৮) ও একই থানার বানিরচর পূর্বপাড়া এলাকার আব্দুল বারেকের ছেলে নাজমুল হুদা (২৪)।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোনাবাড়ী থানাধীন কুদ্দুছ নগর এলাকায় অভিযান চালায় পুলিশ। পরে মনিরুজ্জামান মিলন ও নাজমুল হুদাকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৫ হাজার ৬শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। আটককৃতরা ইয়াবা ট্যাবলেটগুলো বিক্রির উদ্দেশে গাজীপুরে নিয়ে আসছিল।
বিষয়টি নিশ্চিত করে কোনাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আতাউর রহমান খান গণমাধ্যমকে জানান, এ ঘটনায় রাতেই আটক দুইজনের বিরুদ্ধে মাদক মামলা দায়ের করা হয়েছে।