৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

সুবিধাবাদীদের ষড়যন্ত্রে দলের বড় ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে:তোফায়েল আহমেদ

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
সুবিধাবাদীদের ষড়যন্ত্রে দলের বড় ক্ষতির কারণ হয়ে দাড়িয়েছে:তোফায়েল আহমেদ

Manual5 Ad Code

মোঃ আলাউদ্দিন, লালমোহন প্রতিনিধিঃ

Manual8 Ad Code

দলের অভ্যন্তরে থেকে সুবিধাবাদীদের ষড়যন্ত্র দলের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয় বলে মন্তব্য করেছেন সাবেক বাণিজ্যমন্ত্রী ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

মঙ্গলবার আজ দুপুরে ১১, টার দিকে এই কথা বলেন ভোলার লালমোহন উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে টেলি-কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তোফায়েল আহমেদ বলেন, দেশে সহনশীল রাজনীতির পরিবেশ বিদ্যমান রয়েছে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ এখন বিশ্ব দরবারে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত লাভ করেছে । এ ধারা অব্যাহত রাখতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান

Manual8 Ad Code

সরকার সাধারণ মানুষের কল্যাণে অবিরাম পরিশ্রম করছে। ষড়যন্ত্রকারীদের ব্যাপারে সজাগ থাকতে হবে। কোনো অনুপ্রবেশকারী যাতে দলে স্থান নিতে না পারে সে ব্যাপারে নেতাকর্মীদের সতর্ক থাকার নির্দেশ দেন তিনি।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগ সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা। বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-৩ (লালমোহন -তজুমুদ্দিন ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরনবী চৌধুরী শাওন । প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু।
লালমোহন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অালহাজ্ব নুরনবী চৌধুরী শাওন এর সভাপতিত্বে সম্মেলনে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মইনুল হোসেন বিপ্লব, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
এবং লালমোহন উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অালহাজ্ব অধ্যাপক গিয়াসউদ্দিন অাহম্মেদ।
অালহাজ্ব নুরনবী চৌধুরী শাওন সভাপতি, মোঃ ফখরুল অালম হাওলাদার সাধারণ সম্পাদক অাগামি কালকে ৭১ পূনঙ্গ কমিটি ঘটন করা হবে। কমিটি ঘোষণা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল মমিন টুলু।

Manual4 Ad Code