১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রামের ইয়াবা ব্যবসায়ীদের মানববন্ধন

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
চট্টগ্রামের ইয়াবা ব্যবসায়ীদের মানববন্ধন

Manual2 Ad Code

আব্দুল করিম,চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান : গ্রামের ইয়াবা ব্যবসায়ীরা নিজেদেরকে আড়াল করতে তথাকথিত মানববন্ধন করেছে প্রেস ক্লাবের সামনে।সরকারের মাদক ও ইয়াবা ব্যবসার বিরুদ্ধে শুদ্ধি অভিযান অনেকাংশেই সফলতা অর্জন করেছে।কিন্তু তার পরেও অনেকেই ধরাছোয়ার বাহিরে রয়ে গেছে। যারা নিজেদেরকে বিভিন্নভাবে আইনশৃংখলা বাহিনীর হাত থেকে আড়াল করেছে, তারা ঠিকই আগের মতো এ অবৈধ মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে।এরই মধ্যে রয়েছে অন্ধকার জগতের গডফাদার নুরুল আফসার আনসারী,দেলোয়ার হোসেন ফরহাদ,খোরশেদ আলম,মাজেদুল ইসলাম,শাহেদুল ইসলাম সাগর সহ অনেকেই।এ সমস্ত মাদক ও ইয়াবা ব্যবসায়ীদের বিরুদ্ধে সিটিজি ক্রাইম টিভি ধারাবাহিক সংবাদ প্রকাশ করায় তারা সিটিজি ক্রাইম টিভির চেয়ারম্যান আজগর আলী মানিকের বিরুদ্ধে চরমভাবে ক্ষিপ্ত হয়।আইনশৃংখলা বাহিনী যখন এ সমস্ত কুখ্যাত ব্যবসায়ীদের ধরার জন্য অতি তৎপর হয়েছে, ঠিক তখনই এ সমস্ত কুখ্যাত মাদক ও ইয়াবা ব্যবসায়ীরা আজগর আলী মানিককে স্তব্ধ করার এবং সত্যের মুখোমুখি সিটিজি ক্রাইম টিভিকে প্রশ্নবিদ্ধ করার জন্য, একত্রিত হয়ে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে তথাকথিত মানববন্ধনে মিলিত হয়েছে।সিটিজি ক্রাইম টিভির পক্ষ থেকে আমরা এর তীব্র নিন্দা জানাই এবং এ সমস্ত কুখ্যাত অপরাধিদের আইনের আওতায় আনার জন্য সরকারের কাছে জোর দাবি জানাই।মানববন্ধনে উপস্থিত হয়েছেন অন্ধকার জগতের গডফাদার নুরুল আফসার আনসারী,ইয়াবা ব্যবসায়ী খোরশেদ,দেলোয়ার হোসেন ফরহাদ,ভুয়া সাংবাদিক মাজেদুল ইসলাম,শাহেদুল ইসলাম সাগর সহ ১০-১৫ জন অপরাধী।