১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

১০ কোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
১০ কোটি টাকার হেরোইন সহ মাদক ব্যবসায়ী আটক

Manual7 Ad Code

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া কাউন্সিল বাজার থেকে ১০ কোটি টাকার হেরোইনসহ আব্দুল আলীম (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

 

Manual6 Ad Code

 

Manual1 Ad Code

সোমবার (০২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে আটক করা হয়। পরে রাত ৯টার দিকে র‌্যাব সংবাদ সম্মেলনে বিষয়টি জানায়।

Manual8 Ad Code

 

 

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বোয়ালিয়া কাউন্সিল বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের একটি অপারেশন দল।

 

Manual7 Ad Code

অভিযানকালে একটি টমেটোর ঝুঁড়ি তল্লাশি করে ১০ কেজি হেরোইনসহ আলীমকে আটক করা হয়। জব্দ হওয়া হেরোইনের আনুমানিক মূল্য ১০ কোটি টাকা।

 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলীম মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। এ ঘটনায় গোমস্তাপুর থানায় আলীমের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।