১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত ডিসেম্বর ৩, ২০১৯
কবিতা

Manual3 Ad Code

রাষ্ট্রীয় চিন্তাবিদ
অক্ষরবৃত্তঃ(৬+৫)
-মুহাঃ আরাফাত হোসাইন জিহাদ

আমি দেশ জাতি নিয়ে চিন্তিত
আমি দেশ জাতি নিয়ে শঙ্কিত।।

আমি তাদেরে দেখিয়া বিস্মিত
যারা মোস্তাক হয়েও নন্দিত।।

Manual2 Ad Code

আমি অবাক তাদেরে দেখিয়া
যারা মানুষ মারিছে হাসিয়া।।

Manual6 Ad Code

আমি বেহুশ দেখিয়া ওদের
যাহারা বহায় বন্যা খুনের।।

ওরে!মাথা গেল মোর ঘুরিয়া
ঐ বোমায় মরণ হেরিয়া।।

Manual5 Ad Code

আমি ওদেরে ভেবে হতবাক
যারা দেশেতে সৃজিল নাপাক।।

বিবেক মোরে করে অভিযোগ
ধর্মের নামে হয় নারীভোগ।।

আমি অগ্নিশর্মা হেরে মাজার
চলিছে যেখানে খেলা টাকার।।

Manual1 Ad Code

আমি তাদেরে দেখিয়া ব্যাথিত
যারা অধিকার থেকে বঞ্চিত।।