১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

বাউফলে ওসির বাসভবনে ডাকাতি

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯
বাউফলে ওসির বাসভবনে ডাকাতি

Manual6 Ad Code

 

আবু রায়হান,বাউফল(পটুয়াখালী)প্রতিনিধি:

Manual3 Ad Code

পটুয়াখালীর বাউফলে গ্রিল কেটে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। ওই সময় ডাকাতরা নগদ টাকা ও স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
গত রবিবার দিবাগত গভীর রাতে উপজেলার কাছিপাড়া ইউনিয়নের উত্তর কাছিপাড়া গ্রামে একটি দ্বিতীয় তলা ভবনে ওই ঘটনা ঘটে।
ওই ঘরের মালিক মো. মনিরুল ইসলাম। তিনি পিরোজপুরের নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিসেবে কর্মরত আছেন।
ঘটনার সময় ওই বাসভবনে তাঁর মা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক বেগম নূরজাহান ও ভাই ফোরকান আকন ছিলেন।
বেগম নূরজাহান বলেন,আনুমানিক রাত দেড়টার দিকে তাঁদের দ্বিতল ভবনের নিচতলার পশ্চিম পাশের জানালার গ্রিল কেটে পাঁচ-ছয় জনের একটি দল ভিতরে ঢোকে। পরে তাঁর কক্ষের সামনে এসে পুলিশ পরিচয়ে দরজা খুলতে বললে তিনি দরজা খুলে দেন। তার পরে তাঁকে ও ছেলে ফোরকানকে জিম্মি করে নগদ ৬৫ হাজার টাকা ও পাঁচ ভরি স্বর্নালংকার লুট করে নিয়ে যায়।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন,‘এ ঘটনায় মামলা হয়েছে। খুব শিগগির ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তার করতে হবে।

Manual3 Ad Code