১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

ঠাকুরগাঁওয়ে লাহিড়ীতে মরা গরুর মাংস জব্দ

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯
ঠাকুরগাঁওয়ে লাহিড়ীতে মরা গরুর মাংস জব্দ

Manual3 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি:ঠাকুরগাঁওয়ের মরা গরুর মাংস বিক্রির প্রস্তুতিকালে জব্দ করেছে স্থানীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা। এ সময় মাংস বিক্রেতা ও তার সহযোগীরা পালিয়ে যায়।

Manual2 Ad Code

রবিবার (১ ডিসেম্বর) রাত ১০টার সময় জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারের মাংস বাজারে এ ঘটনা ঘটে।

Manual2 Ad Code

সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা ভারপ্রাপ্ত প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম মুঠোফোনে জানান, লাহিড়ী বাজারে মাংস বিক্রেতা ইসমাইল হোসেনসহ আরও ৭ জন রাতে মরা গরু জবাই করে মাংস বিক্রি করার প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় মাংস জব্দ করা হয়। এ সময় জব্দকৃত মাংস পরবর্তীতে স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে মাটিতে পুঁতে ফেলা হয়েছে।

Manual1 Ad Code

তিনি আরও বলেন, মাংস বিক্রেতা ইসমাইল হোসেনসহ সহযোগী ৭ জনের বিরুদ্ধে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে। এ ধরনের কাজে কোনো মাংস বিক্রেতা জড়িত থাকলে প্রাণিসম্পদ অফিসে জানানোর জন্য আহ্বান জানান তিনি।

চাড়োল ইউনিয়নের চেয়ারম্যান দিলিপ কুমার চ্যাটার্জী মুঠোফোনে জানান, ঘটনার কথা শুনেছি। তবে গরুটি মরা নয়, অসুস্থ ছিল এমনটা দাবি করছে মাংস বিক্রেতারা। তবে প্রাণিসম্পদের অনুমতি না নিয়ে এমন গরুর জবাই করা ভুল হয়েছে তাদের।

Manual5 Ad Code

বালিয়াডাঙ্গী থানার ওসি হাবিবুল হক প্রধান মুঠোফোনে জানান, খুব খারাপ মানসিকতা তৈরি হয়েছে মাংস বিক্রেতাদের। এমন জঘন্য কাজ করতে পারে। প্রাণিসম্পদ মামলা দিয়ে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি।