১২ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৭শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৩শে রমজান, ১৪৪৭ হিজরি

সিলেট মিরবক্সটুলা নয়া সড়ক পয়েন্টে মসজিদের মিনার ভেঙ্গে পড়ে আহত ৩

admin
প্রকাশিত ডিসেম্বর ২, ২০১৯
সিলেট মিরবক্সটুলা নয়া সড়ক পয়েন্টে মসজিদের মিনার ভেঙ্গে পড়ে আহত ৩

Manual8 Ad Code

ফয়সল কাদির,সিলেট বিভাগীয় ব্যুরো চীফ :-

Manual2 Ad Code

সিলেট নগরীর মিরবক্সটুলা নয়াসড়ক পয়েন্টে জামে মসজিদের মিনার ধসে ৩ পথচারী আহত হয়েছেন। আহতদের মীরবক্সটুলা উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিক তাদের পরিচয় জানা যায়নি। সোমবার বেলা ১২টার দিকে নয়াসড়কে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, নয়াসড়র মসজিদের পুনর্নির্মাণ কাজ চলছিল। সোমবার সকালে সেখানে মিনারটি সরানোর কাজ করছিল সিটি কর্পোরেশনের একটি বুল ডোজার। কাজ চলা অবস্থায় হঠাৎ করে জনসাধারণের চলাচলের রাস্তার উপর মিনারটি ভেঙ্গে পড়ে। মিনারের সঙ্গে হেলে পড়েছে বৈদ্যুতিক খুঁটিও। এসময় এক মোটরসাইকেলের দুজন আরোহী গুরুতর আহত হন। তাদের ব্যবহৃত মোটরসাইকেলের ব্যপক ক্ষতি হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌছে উদ্ধার কাজ শুরু করে এবং দীর্ঘ সময় সেই রাস্তায় পথচারীসহ যান চলাচল বন্ধ ছিল পরে ফায়ার সার্ভিস কর্মী ও সিটি কর্পোরেশন কর্মী যান চলাচল স্বাভাবিক করতে ব্যবস্থা করতে সক্ষম হন।

Manual6 Ad Code