৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

admin
প্রকাশিত নভেম্বর ৩০, ২০১৯
চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেল আরোহী নিহত

Manual2 Ad Code

মোহাম্মদ মুহিব্বুল্লাহ, বিশেষ প্রতিনিধি ঃ
কক্সবাজারের চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিঁটকে পড়ে মো. শাহাব উদ্দিন (৩৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।
শুক্রবার ভোররাতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়া কলেজ মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহাব উদ্দিন ডুলাহাজারা ইউনিয়নের রংমহল গ্রামের সুলতান আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মহাসড়কের চকরিয়া কলেজ মোড় এলাকায় রাস্তার পাশে মোটরসাইকেলসহ এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন।
পথচারীরা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিরিঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ আনিসুর রহমানের সাথে মুঠোফোন যোগাযোগ করা হলে তিনি দুর্ঘটনার বিষয়ে অবগত নন বলে জানান।
ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আমিন জানান, চট্টগ্রামের লোহাগাড়াস্থ চুনতী সিরাতুন্নবী (স.) মাহফিল থেকে বাড়ী ফেরার পথে চকরিয়া কলেজ নিকটবর্তী মহাসড়কের পাশ থেকে আহতাবস্থায় শাহাব উদ্দিনকে উদ্ধার করে স্থানীয় লোকজন।
তাৎক্ষণিক তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।