৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

বাউফল আদাবাড়িয়া সিদ্দিক বাজারে দোকানে মালামাল চুরি ও আগুন নিঃস্ব দরিদ্র ব্যবসায়ী হাবিব

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
বাউফল আদাবাড়িয়া সিদ্দিক বাজারে দোকানে মালামাল চুরি ও আগুন নিঃস্ব দরিদ্র ব্যবসায়ী হাবিব

Manual6 Ad Code

এস আল-আমিন খানঁ, পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ পটুয়াখালী বাউফল উপজেলার আদাবাড়িয়া ইউনিয়নে ৬ নং ওয়ার্ডে সিদ্দিকের বাজারে গত ২৭ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে।ভোর রাতে ৫ টার দিকে দোকানটিতে আগুন দেখে আশেপাশের বাড়ির লোকজন ছুটে এসে আগুন নেবালে বেচেঁ যায় পার্শ্ববর্তী কয়েকটি দোকান।দোকানের মালিক ব্যবসায়ী হাবিব বলেন, রাতে আমার দোকানের পাটাতন ভেঙে টিভি,ফ্রীজ,গ্যাস সিলেন্ডার, মুদি মনোহরী,কসমেটিক ও নগত ১০০০০ হাজার টাকা সহ মোট ১,৫০,০০০ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে এবং আমার দোকানের পাটাতনের নিচে আগুন ধরিয়ে দিয়ে গেছে।আমি অসহায় হয়ে পথে বসে গেলাম বিভিন্ন এনজিও লোন এনে প্রতিষ্ঠান গড়ে তুলেছি।এজন্য সে আশেপাশের কিছু অসাধু ইয়াবা সেবনকারীদের দায়ী করে বলেন এই নিয়ে আমার দোকানটি ৩ বার চুরি হয়।অথচ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও এলাকার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যকে জানালে কোন সুরাহ পায়নি।চোর আমাদের সকলের নাগালে ঘুরে বেড়াচ্ছে অথচ কেউ কোন ব্যাবস্থা নিচ্ছে না।আমি আইনের আশ্রয় এ যেতে চাইলে কথিত লোক সেটাকে বুদ্ধি দিয়ে আমাকে স্থানীয় বিচারের কথা বলে রাখে।

Manual6 Ad Code

এবিষয়ে স্থানীয় সিদ্দিক বাজারে অধিকাংশ ব্যাবসায়ীদের দাবি এই এলাকায় ইয়াবার রাজত্ব চলছে নেশার টাকা যোগাতে ইদানীং তারা কয়েকটি দোকানে চুরি করেছে এর মধ্যে একজন চোর ধরা পড়লেও কোন বিচার হয়নি তার।এবার হাবিবের যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুষিয়ে উঠতে পারবে না সে।তাই ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যর প্রতি এলাকাবাসী দাবি জানিয়ে বলেন বাজারে ব্যাবসায়ীদের বাচাতে নৈষ প্রহরীর ব্যবস্থা গ্রহন করার।কারন এই চুরির ঘটনা একধিকবার ঘটছে।

Manual6 Ad Code