পুনম শাহরীয়ার ঋতুঃ গাজীপুরের কালিয়াকৈরে এক বাকপ্রতিবন্ধী মেয়ে (১৩)ধর্ষণের অভিযোগে ধর্ষণকারীকে আটক করেছে থানা পুলিশ। উপজেলার কালামপুর পাচঁলক্ষী এলাকায় বৃহস্পতিবার দুপুরে ওই ধর্ষিতার বাড়ি থেকে ধর্ষণকারীকে পুলিশ আটক করে।
আটককৃত হলেন, উপজেলার কালামপুর এলাকার মৃত. মুক্তার আলী ছেলে শাজাহান মিয়া(৫০)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে বাকপ্রতিবন্ধির মা তার পরিবারের জন্য খাবার রান্না করতে যান। এবং বাবা আরশেদ দেওয়ান বাড়ির সেফটি ট্যাংকি পরিস্কার কাজে ব্যস্ত থাকায় ওই সুযোগে খালি ঘরে বাকপ্রতিন্ধীকে একা পেয়ে ধর্ষণ করে শাজাহান মিয়া।
ধর্ষিতার ভাবী শাউলি বেগম ওই ঘরে প্রবেশ করে দেখে ধর্ষণকারী শাজাহান মিয়াকে আপত্তিকর অবস্থায় রয়েছে। পরে বিষয়টি তার শ্বশুর আরশেদ দেওয়ানকে অবহিত করে । এসময় পরিবারের লোকজন ৯৯৯ ফোন করে বিস্তারিত ঘটনা জানায়। পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল এসে ধর্ষণকারীকে আটক করে।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোঃ সোহেল রানা জানান, ৯৯৯এ ফোন পেয়ে ঘটনাস্থল থেকে ধর্ষণকারী শাজাহান মিয়াকে আটক করা হয়েছে। তবে ওই বাকপ্রতিবন্ধীকে ডাক্তারী পরিক্ষার জন্য কালিয়াকৈর থানায় হেফাজতে রাখা হয়েছে