৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হলো বড়কূল ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন

admin
প্রকাশিত নভেম্বর ২৯, ২০১৯
নাটকীয়তার মধ্যে দিয়ে শেষ হলো বড়কূল ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলন

Manual8 Ad Code

হাজীগঞ্জ প্রতিনিধিঃ- হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কূল ইউনিয়নের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে প্রথম থেকেই চলছিল প্রচুর নাটকীয়তা। আদালত হতে এই সম্মেলন স্থগিত করার নির্দেশ দেওয়া হলেও, আজ ২৮ নভেম্বর সেই নির্দেশনা অমান্য করেই ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।এরফলে একপক্ষ ক্ষোভ প্রকাশ করেছে এবং তারা এটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কবির হোসেন মিয়াজির কর্মকান্ড বলে আক্ষায়িত করে।

Manual4 Ad Code

২৫ নভেম্বর হাজীগঞ্জের ৬নং বড়কূল পূর্ব ইউনিয়নের সোনাইমুড়ী গ্রামের মৃত আ. লতিফ এর ছেলে উক্ত ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে সাধারন সম্পাদক প্রার্থী মো. আহসান হাবীব বাদী হয়ে চলমান ত্রি-বার্ষিক সম্মেলনের প্রস্ততি কমিটির ৬ নেতাকে আসামী করে মামলা দায়ের করেন। যার মামলা নং ২৭৪/১৯।
উক্ত মামলায় অভিযুক্তরা হচ্ছেন হাজীগঞ্জ উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলন প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক চাঁদপুর জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মো. ইউসুফ গাজী, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব হেলাল উদ্দিন মিয়াজী, সাধারন সম্পাদক গাজী মো. মাঈনুদ্দিন,জেলা আওয়ামী লীগের সদস্য হারুনুর রশিদ মুন্সী, ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মফিজুল ইসলাম ও সাধারন সম্পাদক কবির হোসেন মিয়াজী।

Manual5 Ad Code

অভিযোগে উল্লেখ করা হয়েছে, গত ১৬ জুন জেলা আওয়ামী লীগের সভায় সিদ্ধান্ত মোতাবেক যে নিয়ম বলা হয়েছে তা না মেনে হঠাৎ করে ২৮ নভেম্বর ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের তারিখ নির্ধারন করা হয়। নিয়ম অমান্য করে এজেহারভূক্ত ২ ও ৩ নং আসামী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারন সম্পাদক উক্ত সম্মেলনের কাউন্সিলরদের ভোটার তালিকা ছায়ালিপি নেতৃবৃন্দের মাঝে বিতরন করেননি। আওয়ামী লীগের গঠনতন্ত্রের ৪০নং অনুচ্ছেদের ঘ বিধি মোতাবেক ওয়ার্ড থেকে ১৯জন, কো-অপশনকৃত ১৫ জন নিয়ে ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিল গঠিত হবে। কিন্তু উক্ত ইউনিয়নের ভোটার তালিকা কাউন্সিলের তিন দিন পূর্বে সকল কাউন্সিলরদের বরাবর প্রেরণ করার কথা থাকলেও তা না করে আদালতের নিষেধাজ্ঞা পাওয়ার পরেও এজেহারভূক্ত আসামীরা তড়িগড়ি করে ২৮ নভেম্বর ৬নং বড়কূল পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সম্মেলন সম্পন্ন করেন। যা আদালতের অস্থায়ী নিষেধাজ্ঞাকে অমান্য করে অবৈধ কমিটি গঠনের শামীল বলে তৃনমূল নেতাকর্মীদের ক্ষোভ প্রকাশ।

অভিযোগ অনুযায়ী দেওয়ানী কার্যবিধি ৩৯ নিয়মে অস্থায়ী নিষেধাজ্ঞা হিসাবে ইতিপূর্বে সংশ্লিষ্ট ইউনিয়নের ত্রি-বার্ষিক সম্মেলন স্থগিত করা হয়। বাদীপক্ষ আহসান হাবিব একজন বৈধ প্রার্থী হওয়া সত্বেও নির্বাচনের আগদিন পর্যন্ত ভোটার তালিকা না পাওয়ায় ভোটারদের কাছে ভোট প্রার্থনা করার সুযোগ পাবে না। তাই সুষ্ট নিরপেক্ষ ও স্বচ্ছ নির্বাচনের স্বার্থে নির্বাচন স্থগিত করা হইল।
তবে এ নিষেধাজ্ঞা অমান্য করে অভিযুক্তরা জোরপূর্বক বৃহস্পতিবার সকালে ৬নং বড়কূল ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন সম্পন্ন করে। এতে সভাপতি আবু তাহের ও সাধারন সম্পাদক পদে কবির হোসেন মিয়াজী নির্বাচিত করা হয়। কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয়, সেকারনে সম্মেলনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীও মোতায়ন করা হয়েছে।

Manual7 Ad Code