৪ঠা মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৯শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৫ই রমজান, ১৪৪৭ হিজরি

নাগরপুর মোকনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

admin
প্রকাশিত নভেম্বর ২৭, ২০১৯
নাগরপুর মোকনা ইউনিয়নে বিক্ষোভ মিছিল

Manual8 Ad Code

কে এম সুজন, টাঙ্গাইল প্রতিনিধিঃ টাঙ্গাইলের নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে অাজ বুধবার (২৭ নভেম্বর) বিকেলে মোকনা ইউনিয়ন আওয়ামী লীগ একটি বিক্ষোভ মিছিল করেছে । 

Manual6 Ad Code

উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ এর নেতৃত্বে উপজেলার মোকনা বাজারে বিক্ষোভ মিছিল করেন। এ সময় বাজারের গুরত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনায় অংশ গ্রহণ করেন বিক্ষোভকারীরা। আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতা-কর্মী এ সময় উপস্থিত ছিলেন। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভায় উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ, মোকনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক ফজল বলেন, আগামী ৭ দিনের মধ্যে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকিরুল ইসলাম উইলিয়াম এর বিরুদ্ধে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। অন্যথায় পরবর্তীতে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য হব। তিনি একজন সৎ, কর্মীবান্ধব নেতা, প্রকৃত আওয়ামী লীগের কান্ডারী। নিবেদিত প্রাণ নেতা কে জড়িয়ে রাজনৈতিক প্রতিহিংসার বশবতী হয়ে এমন ভিত্তিহীন মামলা করার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। তারা আরো বলেন, এটা রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া অার কিছু নয়। ষড়যন্ত্রকারীদের উদ্দেশ্য বক্তারা আরো বলেন, সাক্ষ্য-প্রমান যাচাই বাছাই করে সভাপতির বিরুদ্ধে আনিত মিথ্যে মামলা প্রত্যাহার করা হোক। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. শরিফুল ইসলাম শরীফ, মোকনা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. আবু তালেব, সাধারণ সম্পাদক মো. মোজাম্মেল হক ফজল, কৃষি বিষয়ক সম্পাদক মো. আতোয়ার রহমান, সন্মানিত সদস্য মো. দারোগ আলী, ওয়ার্ড সদস্য মো. এবাদত হোসেন মেম্বার, ১ নং ওয়ার্ড সভাপতি মো. মোবারক হোসেন, দপ্তর সম্পাদক মো. রুহুল আমিন শামীম, ইউনিয়ন যুবলীগের আহবায়ক মামুদ আল কুদ্দুস, যুবলীগ নেতা তাইজুল আহাম্মেদ, এনামুল করিম চাঁন মিয়া, ছাত্র লীগের সাধারণ সম্পাদক মো. ফরিদুজ্জামান, সোহেল রানা সহ ওয়ার্ড, ইউনিয়ন এবং উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের শত শত নেতাকর্মী এবং এলাকাবাসী এ সময় বিক্ষোভ প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করে। উল্লেখ্য, মিথ্যা তথ্য প্রদান, মানহানি ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ১৯ নভেম্বর ২০১৯, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত টাঙ্গাইলে সিআর মামলা নং ২৬৯/১৯ ধুবড়িয়া নিবাসী শাহাবু উদ্দিন বাদী হয়ে মামলা দায়ের করেন । বিচারক মামলাটি আমলে নিয়ে ৩০ ডিসেম্বর এর মধ্যে সিআইডিকে তদন্তের নির্দেশ প্রদান করেছেন।

Manual4 Ad Code