৯ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২০শে রমজান, ১৪৪৭ হিজরি

আওয়ামীলীগ নেতার অনিয়মনের বিরুদ্ধে নিউজ করায় পিবিএ’র সাংবাদিক ও তার পরিবারকে হুমকি

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
আওয়ামীলীগ নেতার অনিয়মনের বিরুদ্ধে নিউজ করায় পিবিএ’র সাংবাদিক ও তার পরিবারকে হুমকি

Manual4 Ad Code

মোমিনু্ল ইসলাম,পাবনা থেকে : আওয়ামী লীগ নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন এই অনিয়মনের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিক (আব্দুল্লাহ আল মারুফ) ও তার পরিবারকে হুমকি দিয়েছেন। এ ব্যাপারে সাংবাদিক ও তার পরিবারের নিরাপত্তা চেয়ে থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন। যাহার জিডি নং ৯৮২ সাধারণ ডায়েরী থেকে জানা যায়, জামতৈল-বলরামপুর সড়কের গোপালপুর গ্রামের কাছে ছয়টি গাছ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ আকন্দের নির্দেশে সরকারি গাছ কেটে বিক্রি করা হয়। এই সংবাদটি পিবিএ কামারখন্দ প্রতিনিধি আবদুল্লাহ মারুফ প্রতিবেদন করলে আব্দুর রশিদ আকন্দ ক্ষিপ্ত হয়ে প্রতিনিধির বাবাকে বাড়াকান্দি বাঁশতলা বাজারে তার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে থেকে ডেকে নিয়ে গিয়ে বলে তোর ছেলের এতো সাহস কি করে হয় আমার বিরুদ্ধের নিউজ করে। এর পরে নিউজ করলে আমার ছেলেদের দিয়ে হাত পা ভেঙ্গে দিব। আর এখানে তুই ব্যবসা করিস কিভাবে দেখবো তোদের এলাকাতে থাকতে দিবো না। এ ব্যাপারে আব্দুর রশিদ জানান হুমকি দেয়নি শুধু বলেছিলাম ছেলে পেলেকে একটু শাসন করে দিও এটা আবার হুমকি হয় কিভাবে। কামারখন্দ থানার (ওসি) হাবিবুর রহমান জানান এ বিষয়ে কামারখন্দের(সার্কেল) সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ শাহীনুর কবির জানান এ বিষয়টি নিয়ে সাধারণ ডায়েরী হয়েছে এটা আমি জানি, গাছ কাটার বিষয়টি নিয়ে সরেজমিনে পরিদর্শন করবো। উল্লেখ্য, গত ২৩ শে নভেম্বর পিবিএ এজেন্সি ‘তে “কামারখন্দে আওয়ামীলীগ নেতার নির্দেশে সরকারি গাছ কর্তন” শিরোনামে সংবাদ প্রকাশ হয়। যেখানে আওয়ামীলীগের রায়দৌলপুর ইউনিয়ন সভাপতি জড়িত আছে বলে, নাম প্রকাশে অনিচ্ছুক আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রত্যক্ষদর্শী জানায়।