৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে -ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

Manual8 Ad Code

এম এ সালাম রুবেল ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

Manual7 Ad Code

অনুমতি না নিয়ে সভা-সমাবেশ করার সাহস, শক্তি বা সক্ষমতা নেই বিএনপির ” আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের দেয়া বক্তব্যের জবাবে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ওবায়দুল কাদেরের মানসিক সমস্যা রয়েছে। তারা এখন নিজেদেরকে প্রভু ভাবতে শুরু করেছে। রাষ্ট্রের প্রভু তারা,এটাই তাদের সমস্যা হয়ে গেছে। সব কিছু তারা তাদের নিয়ন্ত্রণে রাখতে চায়। ভিন্ন একটা রাজনৈতিক দল কিভাবে চলবে এটাও তারা নিয়ন্ত্রণ করতে চায়। অথচ সংবিধানে খুব পরিষ্কার ভাবে সকল দলকে সভা-সমাবেশ ও প্রতিবাদ করার অধিকার দেয়া আছে।মঙ্গলবার সকালে ঠাকুরগাঁওয়ে তার নিজ বাসভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনটি বলে মন্তব্য করেছেন তিনি।ফখরুল আরো বলেন,আমরা সভা-সমাবেশ করার অনুমতি চাইনা,আমরা অবগত করি। তবে সোহরাওয়ার্দী উদ্যানে করলে,পিডাবিøউডি,সড়কে করলে পুলিশের কাছে অনুমতি নিতে হয়। কিন্তু এই সরকার যেটা করছে সেটা গ্রাম্য মোড়লের কায়দায়। সরকার অনুমতি দিতে টালবানা করে থাকে। সভা সমাবেশের দুই ঘন্টা আগে অনুমতি দিয়ে থাকে। এতে সমাবেশ সফলভাবে করা খুব কঠিন।তিনি আরো বলেন,১৯৭৫ সালে আওয়ামী লীগ বাকশাল তৈরী করে প্রভু বনে গিয়েছিলো। আবার এখন তো ১০ বছরে ধরে দেশে প্রভুত্ব করছে। এখন তারা পাকাপোক্ত প্রভু হিসেবে বসতে চায়। যেটা তাদের মানসিকতার সমস্যা। গণতান্ত্রিক চেতনা তাদের মধ্যে নেই। তারা নিজেদের রাজা বাদশা ও প্রভু ভাবতে শুরু করেছে।মির্জা ফখরুল আরো বলেন,এই সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ কারন তারা জনগনের দ্বারা নির্বাচীত সরকার নয়। তাই অবিলম্বে এই নির্বাচনের ফলাফল বাতিল করে দিয়ে সরকারের পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের গঠন করে আবারো পুনরায় নির্বাচন করা।এসময় উপস্থিত ছিলেন,জেলা বিএনপির সভাপতি তৈমুর রহমান, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজন,সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার নূর করিম সহ জেলা বিএনপির নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code