৮ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৩শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৯শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকায় ১৬ কোটি টাকার কোকেইন সহ গ্রেফতার ১

admin
প্রকাশিত নভেম্বর ২৬, ২০১৯
চট্টগ্রাম নগরীর হালিশহর বড়পুল এলাকায় ১৬ কোটি টাকার কোকেইন সহ গ্রেফতার ১

Manual3 Ad Code

আব্দুল করিম,চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

Manual7 Ad Code

চট্টগ্রাম নগরীর হালিশহরের বড়পুল এলাকায় ১৬ কোটি টাকা মূল্যের এক কেজি ওজনের কোকেইনসহ মো. আনোয়ার হোসেন (৩৫) নামে এক যুবককে আটক করেছেন র‌্যাব ৭-এর টহল দল। সোমবার (২৫ নভেম্বর) দুপুর আড়াইটায় গোপন সংবাদের ভিত্তিতে কোকেইনসহ আনোয়ারকে হাতেনাতে ধরা হয়। জানা যায়, মো. আনোয়ার হোসেন ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার মো. কামাল হোসেনের পুত্র। চট্টগ্রামে আকবরশাহ থানার বিশ্ব কলোনির ‘সি’ ব্লকে তার বসবাস। হালিশহর থানার অতিরিক্ত পুলিশ সুপার সোহেল মাহমুদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি মো. আনোয়ার হোসেন ১৬ কোটি টাকা মূল্যের ১ কেজি ওজনের একটি কোকেইন বড়পুল এলাকার একজনের কাছে বিক্রির উদ্দেশ্য হস্তান্তর করতে আসবে। বিষয়টি জানতে পেরে ছদ্মবেশে বড়পুল এলাকায় অবস্থান করতে থাকি এবং দুপুর আড়াইটার দিকে তাকে কোকেইনসহ হাতেনাতে ধরতে সক্ষম হয়। আসামিকে বর্তমানে থানায় রাখা হয়েছে এবং মামলার প্রস্তুতি চলছে।

Manual3 Ad Code