মোঃ সিরাতুল্লাহ,শিবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানিহাটি ইউনিয়নের সাবেক লাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে ৬৯০ পিস ইয়াবাসহ ২ জনকে গ্রেপ্তার জেলা গোয়েন্দা পুলিশ।
রবিবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে শিবগঞ্জ উপজেলার সাবেক লাভাঙ্গা এলাকার মো: আতাউর রহমানের ছেলে মো: শহীদুল ইসলাম (৩০)ও সাবেক লাভাঙ্গা ডাক্তারপাড়া এলাকার মো:মফিজ উদ্দিনের ছেলে মো:সুমন আলী(১৯)কে গ্রেপ্তার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সন্ধায় শহিদুল ও সুমন নামের ২ জনকে ৬৯০ পিস ইয়াবা সহ হাতেনাতে আটক করা হয়েছে।তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।