৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

বর্নি আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি: বাদশা সম্পাদক: বিল্লাল

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
বর্নি আ.লীগের ত্রি-বার্ষিক সম্মেলন সভাপতি: বাদশা সম্পাদক: বিল্লাল

Manual4 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:

Manual1 Ad Code

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়ন আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে শফিকুল ইসলাম বাদশাকে সভাপতি ও বেল্লাল শেখকে সাধারণ সম্পাদক ঘোষনা করা হয়। রবিবার সকালে বর্নি ইউনিয়ন পরিষদ মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

Manual3 Ad Code

এ সময় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক বদরুল আলম বদর, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইলিয়াস হোসেন, সহ সভাপতি সোলায়মান বিশ্বাস, সহ-সভাপতি ও পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা, সহ সভাপতি শেখ জাহাঙ্গীর হোসেন, শেখ শুকুর আহম্মেদ, সাধারন সম্পাদক আবুল বশার খায়ের, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, বি এম এমদাদুল হক, কৃষক লীগের সভাপতি মিলন মোল্লা প্রমূখ উপস্থিত ছিলেন। বর্নি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি পদে বর্নি ইউপি চেয়ারম্যান ও বর্তমান কমিটির সভাপতি শফিকুল ইসলাম বাদশা, এডভোকেট এনায়েত হোসেন (টুলু), বর্নি হাই স্কুলের প্রধান শিক্ষক রমজান আলী মোল্লা সহ মোট ৩ জন প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন এবং সাধারণ সম্পাদক পদে বর্ণি ইউনিয়ন আওয়ামী লীগের পূর্বের কমিটির সাধারণ সম্পাদক জামাল শিকদার, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল শেখ, সদস্য ইমরুল সরদার সহ মোট ৫ জন মনোনয়নপত্র জমা দেন।