৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চট্রগ্রাম সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২

admin
প্রকাশিত নভেম্বর ২৫, ২০১৯
চট্রগ্রাম সীতাকুণ্ড এলাকায় অভিযান চালিয়ে ২৫ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ২

Manual8 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

চট্টগ্রামের সীতাকুণ্ডে অভিযান চালিয়ে কথিত দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

রবিবার (২৪ নভেম্বর) দিবাগত রাত পৌনে দুইটার দিকে উপজেলার বাইপাস বাংলাবাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

 

আটককৃতরা হলেন- মো. জিসান (২৯) ও মো. জুনায়েদ (২০)। এ সময় তাদের কাছ থেকে ২৪ হাজার ৪শ’৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

 

 

র‌্যাবের সহকারী পুলিশ সুপার মো. মাহমুদুল হাসান মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ র‌্যাব-৭’র সীতাকুণ্ড থানাধীন সলিমপুর ইউনিয়নের বাইপাস বাংলাবাজার এলাকায় খাজা কালুশাহ হোটেল এর সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

আটককৃত ব্যক্তিরা উখিয়া উপজেলার পালংখালী এলাকার বাসিন্দা। অভিযানে তাদের কাছ থেকে আনুমানিক ২৫ লাখ টাকা মূল্যের ২৪ হাজার ৪শ’ ৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত ব্যক্তিদের সীতাকুণ্ড থানায় হস্তান্তর করা হয়েছে।