সিরাতুল্লাহ,চাঁপাইনবাবগঞ্জ (শিবগঞ্জ প্রতিনিধি:-
চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া বাজার থেকে ৬৫ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ
রবিবার(২৪ নভেম্বর) রাত সাড়ে ৯ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিবগঞ্জ পৌর এলাকার জালমাছমারী গ্রামের শাকিল (১৯)কে হাতেনাতে ফেনসিডিল সহ আটক করেছে।
জেলা গোয়েন্দা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বারঘরিয়া বাজার হতে ৬৫ বোতল ফেনসিডিল সহ ১ জন আটক করা হয়েছে।
আটককৃত ব্যাক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।