৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

উলিপুরে সরকারী ওষুধ বিক্রির সময় জনতার হাতে আটক ২

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
উলিপুরে সরকারী ওষুধ বিক্রির সময় জনতার হাতে আটক ২

Manual7 Ad Code

মোহাইমিনুল ইসলাম,উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের উলিপুরে বিক্রির জন্য নিষিদ্ধ সরকারী ওষুধ কালোবাজারে বিক্রির সময় হাতে-নাতে পরিবার পরিকল্পনা বিভাগের এক মহিলা কর্মী (এফ.ডাব্লিউ.এ) সহ দুই জনকে জনতা আটক করে পুলিশে দিয়েছে।

 

 

Manual8 Ad Code

জানা গেছে, উপজেলার গুনাইগাছ ইউনিয়নের পরিবার পরিকল্পনা বিভাগের ফ্যামিলী ওয়েল ফেয়ার অ্যাসিটেন্ট (এফ.ডাব্লিউ.এ) সুলতানা রাজিয়া (৩২) শনিবার রাতে বিক্রয় নিষিদ্ধ সরকারী ওষুধ ১৫ হাজার ৯৬০ পিচ জন্মনিরোধক ট্যাবলেট ও ২৮ টি ইনজেকশন বিক্রির উদ্যেশ্যে নিয়ে যাচ্ছিলেন।

 

 

 

তারা উলিপুর পৌর এলাকার পশ্চিম নাওডাঙ্গা গ্রামে পৌঁছিলে তাদের গতিবিধি সন্দেহজনক হওয়ায় স্থানীয় মানুষজন তাদের চ্যালেঞ্জ করে।

 

Manual1 Ad Code

 

এক পর্যায়ে তাদের ব্যাগ তল্লাশী করে স্থানীয়রা উল্লেখিত পরিমাণ ওষুধ আটক করে পুলিশকে খবর দেয়।

 

 

পুলিশ ঘটনাস্থল গিয়ে ১৫ হাজার ৯৬০ পিচ জন্মনিরোধক ট্যাবলেট ও ২৮ টি ইনজেকশনসহ এফ.ডাব্লিউ.এ সুলতানা রাজিয়া ও মতলেব হোসেনকে আটক করে থানায় নিয়ে আসে।

 

 

Manual8 Ad Code

সুলতানা রাজিয়া পৌরসভার পশ্চিম নাওডাঙ্গা গ্রামের বদরুল আলমের কন্যা ও মতলেব হোসেন উপজেলার থেতরাই ইউনিয়নের দড়িকিশোরপুর গ্রামের রহিম উদ্দিনের পুত্র বলে জানা গেছে।

 

 

এ ব্যাপারে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নজিবুল ইসলাম বলেন, ঘটনার পর ৩ সদস্যের তদন্ত টিম গঠন করা হয়েছে।

 

Manual4 Ad Code

 

মামলার তদন্তকারী কর্মকর্তা ওসি (তদন্ত) আনোয়ারুল ইসলাম জানান, সরকারী ওষুধ চুরির মামলা দিয়ে রবিবার দুপুর আটককৃতদের জেল-হাজাতে প্রেরণ করা হয়েছে।