৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারী চক্রের ০২ জন আসামীকে গ্রেফতার

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
আকবরশাহ্ থানা পুলিশ কর্তৃক অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারী চক্রের ০২ জন আসামীকে গ্রেফতার

Manual7 Ad Code

আল আমিন, আকবরশাহ (চট্টগ্রাম) প্রতিনিধি :

Manual6 Ad Code

আকবরশাহ্ থানাধীন বিশ্ব কলোনী, কবরস্থান লেইন, বি-ব্লক, লালুনীর ভাড়া ঘরের ভাড়াটিয়া জনৈকা রিনা আক্তার(৩৫), স্বামী-মৃত মোঃ ইউসুফ

গত ২৩/১১/২০১৯ইং তারিখ বেলা ১২:৫৫ ঘটিকার সময় থানায় লিখিতভাবে এজাহার দায়ের করেন যে, তাহার ছোট ছেলে সাখাওয়াত হোসেন ইফাছ(০৮)কে নিকটস্থ মাঠে খেলাধুলা করার জন্য পাঠাইলে ২১/১১/২০১৯ইং তারিখ ১৬:০০ ঘটিকা হইতে ১৮:০০ ঘটিকা মধ্যে যে কোন সময় এজাহার নামীয় আসামী মোঃ রায়হান ও তাহার স্ত্রী সুমি আক্তার অপহরণ করিয়া তাহার ছেলে সাখাওয়াত হোসেন ইফাছ(৮)কে অজ্ঞাতস্থানে নিয়া যায় এবং তাহারা মোবাইল ফোনে বাদীনির নিকট মুক্তিপণ বাবদ ৫০,০০০/-টাকা দাবী করে এবং তাহাদের দাবীকৃত মুক্তিপণের টাকা প্রদান না করিলে অপহরণকৃত ভিকটিম ইফাছ(০৮)কে তাহারা হত্য করিয়া লাশ গুম করিবে মর্মে হুমকী প্রদান করে। ভিকটিমের মাতা বিষয়টি অকবর শাহ্ থানায় অবহিত করিলে আকবর শাহ্ থানার মামলা নং-৩৩, তাং-২৩/১১/২০১৯ ইং, ধারা- ২০০০ ইং সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধীত/২০০৩) এর ৭/৮/৩০ রজু করা হয়। পরবর্তীতে আকবরশাহ্ থানা পুলিশ অভিযান পরিচালনা করতঃ আকবর শাহ্ থানার অফিসার ইনচার্জ এর নেতৃত্বে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই(নিঃ)/মোঃ আশহাদুল ইসলাম অপহৃত শিশু ইফাছ(০৮)কে উদ্ধার ও অপহরণকারী চক্রের ০২ সদস্য মোঃ রায়হান ও সুমি আক্তারকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত অপরহণকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ রায়হান এর বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম থানায় একাধিক চুরি, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলার গ্রেফতারী পরোয়ানা মূলতবী রহিয়াছে।

Manual4 Ad Code