ইসারুল হক,চাঁপাইনবাবগঞ্জ সদর প্রতিনিধি :
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর শশড়িয়া পাড়া এলাকা থেকে ৫৫ বোতল ফেনসিডিল সহ ১ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ।
শনিবার সকাল ১১ঃ৫০ মিনিটে সদর উপজেলার কৃষ্ণগোবিন্দপুর শশড়িয়া পাড়ার মৃত- আরশাদ আলীর ছেলে মোঃ ইব্রাহীম (৪৫) কে ৫৫ বোতল ফেন্সিডিলসহ হাতেনাতে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ।
জেলা গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকালে কৃষ্ণগোবিন্দপুর শশড়িয়া পাড়া এলাকা থেকে মোঃ ইব্রাহীম নামে একজনকে ৫৫ বোতল ফেনসিডিলসহ তার বাড়ি থেকে আটক করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানায় গোয়েন্দা পুলিশ।