৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
নয়াপল্টনে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা

Manual2 Ad Code

অভিযোগ ডেস্ক : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টনে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। নেতাকর্মীদের স্লোগানে স্লোগানে উত্তাল নয়াপল্টন।

 

Manual2 Ad Code

রবিবার (২৪ নভেম্বর) দুপুর দুইটায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও সকাল ১১টার পর থেকেই খন্ড খন্ড মিছিল নিয়ে নয়াপল্টনে জড়ো হচ্ছে বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

 

‘খালেদা, জিয়া, জিয়া, খালেদা, তারেক, রহমান, রহমান, তারেক রহমান’ স্লোগানে পুরো নয়াপল্টন এলাকা এখন প্রকম্পিত।

 

 

নেতাকর্মীদের মিছিল-স্লোগান ও পদচারণায় মুখরিত হয়ে উঠেছে নয়াপল্টনের চারপাশ।

 

 

‘আমার নেত্রী আমার মা, বন্দী থাকতে দেবো না’, ‘আমার মা জেলে কেন, লড়াই লড়াই লড়াই চাই লড়াই করে বাঁচতে চাই’, ‘বন্দি আছে আমার মা, ঘরে ফিরে যাবে না’, ‘হামলা করে আন্দোলন- বন্ধ করা যাবে ন’- ইত্যাদি স্লোগানে দিচ্ছেন।

 

 

নেতাকর্মীদের হাতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের ছবি সম্বলিত ফেস্টুনও দেখা গেছে।

 

Manual8 Ad Code

 

এর আগে রবিবার সকালে সমাবেশের জন্য পুলিশের পক্ষ থেকে অনুমতি দেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।রিজভী বলেন, আমরা নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অথবা প্রেস ক্লাবের সামনে সমাবেশ করার জন্য পুলিশের কাছে অনুমিত চেয়েছি।

 

Manual2 Ad Code

তারা নয়াপল্টনে পার্টি অফিসের সামনে সমাবেশ করার অনুমিত দিয়েছে।

 

Manual6 Ad Code

দুপুর দুইটা থেকে আমাদের সমাবেশ শুরু হবে। খালেদা জিয়ার মুক্তির দাবিতে গত শনিবার সমাবেশ করার কথা ছিল বিএনপির।

 

পুলিশের অনুমতি না থাকায় সেদিন আর করা হয়নি। গতকাল রোববার কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রোববার সমাবেশ করার ঘোষনা দেন রুহুল কবির রিজভী।