৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ মারা গেছেন

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
চলচ্চিত্র অভিনেতা কালা আজিজ মারা গেছেন

Manual2 Ad Code

মোঃ আবু সাঈদ :: জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা কালা আজিজ আর নেই।

Manual5 Ad Code

 

শনিবার (২৩ নভেম্বর) রাত দশটায় ইন্তেকাল করেছেন(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৬৫ বছর।

 

Manual2 Ad Code

শিল্পী সমিতির সাধারণ সম্পাদক চিত্রনায়ক জায়েদ খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি দুই ছেলে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

 

এ বিষয়ে জায়েদ খান সাংবাদিকদের বলেন, ‘কালা আজিজ সাহেবের ছেলে সুফল শেখ আমাদের শিল্পী সমিতির সদস্য। আমরা ওনার বাসায় যাচ্ছি।

Manual7 Ad Code

তার পরিবারের সঙ্গে আলোচনা করব। তারা যদি চায় তাহলে আগামীকাল মরদেহ এফডিসিতে নিয়ে আসবো। যেন তার প্রিয়জনরা শেষবারের মতো তাকে দেখতে আসতে পারেন।’

 

Manual8 Ad Code

অনেকদিন থেকেই ডায়াবেটিস ও কিডনি সমস্যায় ভুগছিলেন তিনি। অভিনেতা কালা আজিজের স্ত্রী ব্রেন স্ট্রোক করে মারা যান কয়েক বছর আগে।

 

প্রায় তিন শতাধিক সিনেমায় অভিনয় করেছেন কালা আজিজ। তাকে সর্বশেষ দেখা গেছে ‘পদ্মার প্রেম’ সিনেমায়। চলতি মাসের প্রথম দিন মুক্তি পেয়েছিল সিনেমাটি।