৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২০শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান, ১৪৪৭ হিজরি

লেবাননে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

admin
প্রকাশিত নভেম্বর ২৪, ২০১৯
লেবাননে সড়ক দূর্ঘটনায় এক বাংলাদেশী শ্রমিকের মৃত্যু

Manual8 Ad Code

হেলাল আহমদ, লেবানন থেকেঃ- লেবাননে ইমাম মোল্লা ( আলী ) ৫০ নামে এক প্রবাসী বাংলাদেশী শ্রমিকের মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছে।

 

তিনি চাঁদপুর জেলার সদর উপজেলার ,নতুন বাজার বাসস্ট্যান্ডের বাসিন্দার আবদুল হক মোল্লা দ্বিতীয় সন্তান। তিনি দুই ছেলে দুই মেয়ের জনক ছিলেন।

 

 

জীবন জীবিকার তাগিদে গত তিন বছর আগে লেবাননে আসেন আলী। সে প্রথম বছর আকামা করতে পারলেও পরের বছরগুলোতে আকামা না করতে পেরে অবৈধ ভাবে থাকতে হয়েছে। আলী কাজ করতেন একটি পেট্রোল পাম্পে।

Manual6 Ad Code

 

২৩ নভেম্বর শনিবার সন্ধ্যা কাজ শেষে বাসায় ফেরার পথে রোড ফারাফারের সময় গাড়ির ধাক্কায় ছিটকে পরেন।পরে স্থানীয় লোকজন রেডক্রস খবর দিলে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত‌ চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।

 

Manual6 Ad Code

বর্তমানে নিহতের লাশ মুনছুরিয়ার ভেলবিও আলোশাহ্ হাসপাতালে মর্গে রাখা আছে।

 

Manual2 Ad Code

এদিকে দেশের বাড়িতে এই দুঃসংবাদ শোনার পর তার পরিবার ও এলাকাতে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা বাংলাদেশ দূতাবাসের নিকট আবেদন জানিয়েছে যেন দ্রুত তার লাশ দেশে পাঠানো হয়।

 

Manual4 Ad Code

এদিকে বাংলাদেশ দূতাবাস জানান, যেহেতু ইমাম মোল্লা অবৈধ ভাবে লেবাননে বসবাস করতেছেন,লেবাননের আইনি জটিলতা কাঁটিয়ে তার লাশ খুব শীঘ্রই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।