১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাসচাপায় নারী নিহত

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০১৯
চট্টগ্রাম নগরের আগ্রাবাদে বাসচাপায় নারী নিহত

Manual7 Ad Code

আব্দুল করিম, চট্রগ্রাম জেলা প্রতিনিধি :

চট্রগ্রাম নগরের আগ্রাবাদ লাকি প্লাজার সামনে বাসচাপায় স্বপ্না বড়ুয়া ( ৫২) নামে এক নারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ নভেম্বর) ভোর ৬ টায় এ দূর্ঘটণা ঘটে।

Manual4 Ad Code

 

নিহত স্বপ্না বড়ুয়া ফটিকছড়ি থানার ফতেয়াপুর ইউনিয়নের দিলীপ বড়ুয়ার স্ত্রী।

Manual8 Ad Code

 

স্বপ্না বড়ুয়ার ভাই সুমন বড়ুয়া বলেন, প্রতিদিনের মত আজও সকাল বেলায় আমার বোন হাটতে বের হয়েছিল। কিন্ত ১১টা বেজে গেলেও বাসায় ফিরে না আসায় সবাই খোঁজাখুঁজি করা শুরু করি।

 

Manual3 Ad Code

প্রথমে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে যায়। এরপর চট্রগ্রাম মেডিকেলে খোঁজ করতে গেলে জানতে পারি আমার বোন মারা গেছে। তার ডায়াবেটিস ছিল তাই নিয়মিত হাঁটতে বের হতো।

 

ডবলমুরিং থানার এস আই মো. খায়ের বলেন, ভোর ৬ টায় গুরতর আহত ওই নারীকে চমেকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে তিনি মারা যান।

 

Manual5 Ad Code

পরে লাকী প্লাজার আশেপাশের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভোর ৬ টা ৯ মিনিটে একটি বাস মহিলাকে চাপা দিয়ে চলে যায়।

 

তিনি আরো বলেন, ঘাতক বাসটিকে শনাক্ত করে চালককে গ্রেপ্তারে অভিযান চলছে।

 

চমেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুইয়া বলেন, সকাল সাড়ে ছয়টার দিকে সড়ক দূর্ঘটানায় আহত অজ্ঞাত এক মহিলাকে হাসপাতালে ভর্তি করানো হয়।

 

পরে চিকিৎসাদিন অবস্থায় সে মারা যায়। পরে তার স্বজনরা খোঁজ করতে আসলে জানা যায় তার নাম স্বপ্না বড়ুয়া।