১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

সরকার চায় না যে বেগম খালেদা জিয়া জেল থেকে বের হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০১৯
সরকার চায় না যে বেগম খালেদা জিয়া জেল থেকে বের হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

Manual1 Ad Code

এম এ সালাম রুবেল, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ

সরকার চায় না যে বেগম খালেদা জিয়া জেল থেকে বের হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

 

Manual7 Ad Code

ঠাকুরগাঁওয়ের কালীবাড়ি এলাকায় নিজে বাড়িতে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এমনই অভিযোগ করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মামলায় খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে, তা সাজানো একটি মামলা। এ মামলায় খালেদা জিয়ার জামিন পাওয়ার যে আইনগত অধিকার রয়েছে, সেটা থেকেও তাকে বঞ্চিত করা হয়েছে।

 

Manual5 Ad Code

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন, এ সরকার চায় না যে খালেদা জিয়া জেল থেকে বের হন। কৌশলে খালেদা জিয়াকে আটকে রাখা হয়েছে।

Manual3 Ad Code

 

তিনি আরো বলেন বেগম খালেদা জিয়াকে সরকার আটকে রেখে ভুল করছে। যদি তিনি জেল থেকে বেরিয়ে আসতেন, তাহলে বর্তমানে দেশে যে সংকট রয়েছে, তা কেটে যেত। সরকার যদি খালেদা জিয়ার সঙ্গে আলাপ-আলোচনা শুরু করে, তাহলে এ সংকট থেকে দেশ ও জাতিকে মুক্ত করা যাবে, যোগ করেন ফখরুল।তিনি আরো বলেন, এ সরকার গণতান্ত্রিক ব্যবস্থা ভেঙ্গে দিয়ে অভিনব পদ্ধতিতে ছদ্মবেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করেছে।

Manual8 Ad Code

 

ফলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো ভেঙ্গে পড়েছে।জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমীন, সহ-সভাপতি নূরে সাহাদাত স্বজনসহ জেলা বিএনপির নেতাকর্মীরা এবং বিভিন্ন ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।