১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

টুঙ্গিপাড়ায় লবণ নিয়ে গুজবঃ তদারকিতে ইউএনও-মেয়র

admin
প্রকাশিত নভেম্বর ২১, ২০১৯
টুঙ্গিপাড়ায় লবণ নিয়ে গুজবঃ তদারকিতে ইউএনও-মেয়র

Manual6 Ad Code

রকিবুল ইসলাম, টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

‘২শ-৩শ’ টাকা হবে লবণের কেজি’ এমন গুজবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় লবণ কেনার হিড়িক পড়েছে। উপজেলার পাটগাতী বাজারে পাইকারি ও খুচরা দোকানে লাইন দিয়ে ক্রেতারা লবণ ক্রয় করেছে পাল্লা দিয়ে। এদিকে দাম নিয়ন্ত্রনে রাখতে

Manual7 Ad Code

 

মঙ্গলবার বিকেলে বাজার তদারকিতে নামে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাকিব হাসান তরফদার ও পৌর মেয়র শেখ আহম্মেদ হোসেন মির্জা।

 

তারা পাটগাতী বাজারের প্রতিটি দোকানে গিয়ে লবন বিক্রির বিষয়ে মনিটরিং করে ক্রেতাদের সাথে কথা বলেন এবং গুজবে কান না দিতে অনুরোধ করেন। এদিকে টুঙ্গিপাড়া থানা পুলিশ পাটগাতী বাজারে এসে লবণের গুজবে কান না দিতে ও বেশি দরে লবন ক্রয় না করার জন্য মাইকিং করেছে।

 

Manual7 Ad Code

সরেজমিনে জানা গেছে, মঙ্গলবার দুপুর থেকেই থেকে টুঙ্গিপাড়ায় উপজেলায় লবণের কেজি ২শত টাকা হবে এমন গুজব ছড়িয়ে পড়ে। তাই লবন পেতে ক্রেতারা দোকানে দোকানে ধরনা দেন।

 

বাজারে লবন কেনা নিয়ে ক্রেতাদের মধ্যে যেন প্রতিযোগিতা শুরু হয়। নারী পুরুষ উভয়েই লবন কিনতে মরিয়া হয়ে পরেছেন। প্রত্যেকেই ৫-১০ কেজি করে লবন কিনেছেন। তবে বিকাল ৪ টার আগেই বাজারের প্রায় দোকানের লবন শেষ হয়ে যায়।

Manual2 Ad Code

 

Manual3 Ad Code

পাটগাতী বাজারের ব্যাবসায়ী গোপাল সাহা বলেন, দুপুরের পরেই হটাৎ করে লবন কিনতে ক্রেতারা ভিড় জমায়। লবনের কোন ঘাটতি নেই জানিয়ে তিনি আরো বলেন, ক্রেতারা শুধু মাত্র গুজবে প্রভাবিত হয়ে পাগলের মত লবণ কিনতে আসছে।

 

আর প্রতি কেজি লবন ৩৫ টাকা দরে বিক্রি করেছেও বলে জানান তিনি। এদিকে একাধিক ক্রেতা জানান, তারা জানতে পেরেছে লবণের দাম বেড়ে যাবে। তাই পেঁয়াজের মতো লবণ সংকটে ও পড়তে না হয় এজন্য আগে থেকেই লবণ কিনে রাখছে তারা। এছাড়া প্রতিকেজি লবন ৫০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেন ক্রেতারা।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাকিব হাসান তরফদার “গোপালগঞ্জ সংবাদকে” বলেন, লবনের দাম বৃদ্ধির বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা তৎপর রয়েছে। উপজেলার প্রতিটি বাজার তদারকিতে রয়েছে। লবনের দাম বৃদ্ধি এটা সম্পূর্নই গুজব। তাই তিনি জনগণের কাছে লবণের দাম বৃদ্ধির বিষয়ে গুজবে কান না দিতেও অনুরোধ করেন তিনি।