সিলেট অফিস : এবার নগরীর হোটেলে অভিযান চালিয়ে অবাঞ্ছিত ১২ নারী পুরুষকে ধরলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী।
গত মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুর ১২ টায় পুলিশ ও সাংবাদিকদের উপস্থিতিতে মেয়র আরিফ লালবাজোরের আজাদ বোর্ডিং নামের আবাসিক হোটেলে অভিযান চালান। ওই হোটেলে আটক করা হয় অসামাজিক কার্যকলাপে জড়িত ৫জন নারী ও ৭ জন পুরুষকে। অবাঞ্ছিত নারী-পুরুষদের আটকের ওই হোটেল সিলগালা করে দেয়া হয়।
মেয়র আরিফের বরাত দিয়ে সিলেট সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা শাহাব উদ্দিন শিহাব বলেন, সিসিকের মেয়র আজকে লালবাজার পরিদর্শনে যান। এসময় ব্যবসায়ীরা ও এলাকাবাসী হোটেল আজাদের বিষয়য়ে মেয়রকে অভিহিত করেন। এসময় মেয়র পুলিশ সদস্যদের উপস্থিতিতে অভিযান মেয়র ওই হোটেলে অভিযান চালান।
পরে হোটেলটি সিলগালা করে তাদের কাগজপত্র দেখাতে বলা হয়েছে।
সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, পুণ্যভূমি সিলেটে অসামাজিক কার্যকলাপ চলতে দেয়া হবে না। যদি কেউ এমন কাজ করতে চায় তাহলে আইনের আওতায় আনা হবে। একই সাথে এসব ব্যাপারে সিলেটবাসীকেও সজাগ থাকতে হবে।