১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৫শে রমজান, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় নির্মাণ শ্রমিক নিহত

Manual1 Ad Code

সাজিদ হাসান সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাক চাপায় জিয়ারুল (২৬) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। আহত হয়েছে তুহিন নামের এক করিমন চালক। মঙ্গলবার বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দলকালক্ষীপুর গ্রামে ওই দুর্ঘটনা ঘটে। নিহত নির্মাণ শ্রমিক জিয়ারুল ইসলাম দামুড়হুদা উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাক্কা মিয়ার ছেলে।

Manual6 Ad Code

স্থানীয়রা জানান, বিকেল সাড়ে ৪ টার দিকে কাজ শেষে বাইসাইকেলযোগ বাড়ি ফিরছিলেন নির্মাণ শ্রমিক জিয়ারুল। পথিমধ্যে উপজেলার দলকা লক্ষীপুর গ্রামে পৌছুলে পেছন দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক (ঢাকা মেট্রো ট-২০-৯৯১৮) তাকে চাপা দিলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তার। ট্রাকটি পালানোর সময় একটি করিমনকে (শ্যালোইঞ্জিন চালিত) ধাক্কা দিলে করিমন চালক তুহিন পিচরোডে ছিটকে পড়ে আহত হয়। পরে ট্রাকসহ চালককে আটক করে পুলিশ। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পালিয়ে যাওয়ার সময় ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে। লাশের ময়না তদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Manual6 Ad Code