১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ১জন নিহত 

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় ট্রাকের ধাক্কায় ১জন নিহত 

Manual1 Ad Code

সাজিদ হাসান সোহাগ, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গা-আলমডাঙ্গা সড়কের রোয়াকুলি গ্রামের মোড়ে একটি চলন্ত ট্রাক ধাক্কা দিলে মোটরবাইকে থাকা হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান। আজ সন্ধায় ওই দুর্ঘটনাটি ঘটে।

নিহত হাসান নওদাবন্ডবিল গ্রামের মৃত রহিম মন্ডলের ছেলে এবং ফরিদপুরের দোয়াপাড়ায় অবস্থিত এনআরবি ইট ভাটার মালিক।

Manual3 Ad Code

থানার অফিসার ইনচার্জ সৈয়দ আশিকুর রহমান জানান, ঘঅতক ট্রাকটি আটক করা হয়েছে। চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা করা হচ্ছে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শিরা জানায়, নিহত হাসান মোটরবাইকে করে চুয়াডাঙ্গা থেকে আলমডাঙ্গায় বাড়ি ফিরছিলেন। জেহালার নিগার সিদ্দিক কলেজ পার হয়ে রোয়াকুলি গ্রামে ঢুকতে তার সামনে একটি ট্রাক পড়ে। হাসান ট্রাকটিকে ওভারটেক করতে গিয়ে না পেরে ট্রাকের নিচে পড়ে যান। এবং ট্রাকের নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি নিহত হন। পরে খবর পেয়ে আলমডাঙ্গা ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে নিহত হাসানের মরদেহ ট্রাকের নিচ থেকে টেনে বের করেন।

সড়ক দূর্ঘটনায় হাসানের মর্মান্তিক নিহতের ঘটনায় তার বাড়ি নওদাবন্ডবিল গ্রামে শোকের ছায়া নেমেছে।

Manual7 Ad Code