১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

বিশ্বনাথে ট্রাক চাপায় মুদি দোকানের কর্মচারি নিহত

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
বিশ্বনাথে ট্রাক চাপায় মুদি দোকানের কর্মচারি নিহত

Manual3 Ad Code

লামাকাজী থেকে ফিরে, ফকির হাসান ::

বিশ্বনাথের লামাকাজী পয়েন্টে ট্রাক চাপায় মুদি দোকানের এক কর্মচারি নিহত হয়েছেন।

 

লামাকাজী বাজারের সালমা এন্টারপ্রাইজের কর্মচারি আতাউর রহমান (১৫) লামাকাজি ইউনিয়নের আতাপুর গ্রামের ইসমাইল আলীর ছেলে।

 

সোমবার (১৮ নভেম্বর) সকাল ১১টারদিকে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিশ্বনাথ সীমান্তের লামাকাজী পয়েন্টে এ দুর্ঘটনা ঘটে।

 

Manual3 Ad Code

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আতাউর রহমান সিলেট সদর উপজেলার মোল্লাগাঁও গ্রামে দোকানের মালামাল পার্সেল করে বাইসাইকেলে কর্মস্থল লামাকাজীর সালমা এন্টারপ্রাইজে ফিরছিলেন।

 

Manual8 Ad Code

সকাল ১১টার দিকে লামাকাজী পয়েন্টে এসে পৌঁছলে পেছন থেকে একটি সিএনজি চালিত অটোরিকশা তাকে ধাক্কা দেয়।

 

Manual5 Ad Code

এতে তিনি বাইসাইকেল থেকে সড়কে ছিটকে পড়লে সিলেট থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী একটি ট্রাক (ঢাকা-মেট্রো-ট ২০-২৩২৫) তাকে চাপা দেয়।

 

আর এতে ঘটনাস্থলেই আতাউর প্রাণ হারান।
পরে স্থানীয় জনতা ঘাতক ট্রাকটিকে আটক করেন।

 

খবর পেয়ে হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছেন।

 

ট্রাক জব্দ করা হয়েছে জানিয়ে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহা-সড়কের জয়কলস হাইওয়ে পুলিশের ইনচার্জ রনু মিয়া অভিযোগকে বলেন, ঘটনাস্থলে পৌঁছে তিনি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।

Manual6 Ad Code