১৩ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ২৪শে রমজান, ১৪৪৭ হিজরি

কবিতা

admin
প্রকাশিত নভেম্বর ১৯, ২০১৯
কবিতা

Manual3 Ad Code

অন্ধকার কতো টা কালো

Manual5 Ad Code

★ গৌরী পাল ★

Manual2 Ad Code

সূর্যের তীব্র তেজ তবুও রাত্রি যাপন করতে হবে
ঘুমের জন্য রাত নির্ধারিত
অন্ধকার রাত্রি তবু ও নির্ঘুম আমি,
অনুতাপহীন পাপ পুড়ে ছাই হয় সূর্যের তেজে।
রাত্রি নেমে এলে অন্ধকার নেমে আসে,
তুমি জানো সেই অন্ধকার কতোটা কালো ?
নিজেকে কি ভাবো ?
নিজেকে বিরহের আলোতে মুড়ে ফেলো।
দেখো নাতো সেই বিরহ কতটা কালো

দ্বিধাগ্রস্ত শূন্যতা সৃষ্টি করে দাঁড়িয়ে আছি
পূণ্য হতে গিয়ে শূন্য হয়ে ফিরে এলাম,
আমি জানি ঈশ্বর একমাত্র আমার শত্রু
আমার ঈশ্বর কাঁদে আমার হৃদয়ে।

শূন্য হৃদয়ে সারারাত দাগ কেটে গেল
জবাবের খাতায় কোন উত্তর নেই,
শুধু প্রশ্ন আর প্রশ্ন!
উদভ্রান্ত মৃত্যুর কাছাকাছি,হয়েছি নিঃস্ব,
তুমি কখনো নিঃস্ব মানুষ দেখোনি ?
তোমার সেই ভাঙ্গা মনের আয়নায়,
নগ্ন শূন্যতাকে লুকিয়ে শূন্য হতে শেখেনি।

Manual3 Ad Code

লেখা কবিতা গুলো বারবার লিখি
শুকিয়ে যাওয়া ফুল দিয়ে নতুন করে মালা গাঁথি,
ভেবনা আমি পাগল
খালি অন্ধকারে কতোটা কালো আছে তার হিসেব করি।

Manual2 Ad Code

কতো রাত নির্ঘুম আমি
নেশাগ্রস্ত চোখ দিগন্তের নীল আকাশ দেখতে ভুলে গেছি।
অন্ধকারে দিকভ্রান্ত
অন্ধকারের শেষ দেখবো বলে বসে আছি,
অহেতুক এই কষ্টকর জীবন
ভালোবাসার অভিনয়ে তুমি এখনো ক্লান্ত হওনি।
আগুনের ফুলকি ছিটিয়ে ভালোবাসায় আগুন দিয়েছিলে,
এখনো বাতাসে ভেসে আসে প্রেম পোড়া গন্ধ।
একদিকে আগুনে পুড়ে ছাই হয়েছি
অন্য দিকে জলে ভিজেছি,
এখন যে নয়ন দুটো একেবারেই অন্ধ।
তোমার ক্ষীণ থেকে ক্ষীণতর সেই অশ্রু নীরবে ঝড়ে পড়ে,
ভাষা গুলো হয়েছে দিশেহারা
আলোরা হয়েছে শোকার্ত,
অন্ধকার রাত্রির কালো খুঁজতে আমি আজ পরাজিত।।