১৫ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ, ২৬শে রমজান, ১৪৪৭ হিজরি

কমলগঞ্জের তরিকুর রশীদ চৌ: নবগঠিত যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

admin
প্রকাশিত নভেম্বর ১৬, ২০১৯
কমলগঞ্জের তরিকুর রশীদ চৌ: নবগঠিত যুক্তরাজ্য বিএনপি কেন্দ্রীয় সদস্য নির্বাচিত

Manual2 Ad Code

মোঃ মালিক মিয়া :: মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার ২নং পতনউষার ইউনিয়ের পতনউষার গ্রামের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান তরিকুর রশীদ চৌধুরী (শওকত) গত কাল ১৫ নভেম্বর নবগঠিত যুত্তরাজ্য কেন্দ্রীয় বিএনপির সদস্য নির্বাচিত হয়েছেন । বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (১৫১ ) সদস্যের কমিটি অনুমোদন করেন ।

 

কমিটিতে কমলগঞ্জ শ্রীমঙ্গল থেকে সদস্য হিসাবে স্থান পেয়েছেন জনাব তরিকুর রশীদ চৌধুরী শওকত । অনুমোদিত কমিটির সভাপতি এম এ মালিক সাধারণ সম্পাদক কয়ছর এম আহমেদ।

 

Manual2 Ad Code

তরিকুর রশীদ চৌধুরী শওকত এর বাবা সদ্য প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল মতিন চৌধরী। শওকত চৌধুরী ১৯৮৯ সালে ছাত্রদলের মাধ্যমে রাজনীতিতে যোগদান করেন। তিনি পতনঊষার উচ্চ বিদ্যালয়ের ৯ ম শ্রেণীতে থাকা অবস্থায় । শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচী বাস্তবায়নের লক্ষে এবং পারিবারিক রাজনৈতিক সম্পৃক্ততার ফলে ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত হন।

 

তাহার বড় ভাই, পতনউষার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সেলিম চৌধুরী।
শওকত চৌধুরীর চাচা পতনঊষার ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান
মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক ইলিয়াসুর রহমান চৌধুরী।

 

Manual1 Ad Code

শওকত চৌধুরী পতনউষার ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এবং (১৯৯৩-৯৬ সালে সিলেট কমার্স কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন এ ছাড়াও তিনি ১৯৯৩-সালে দেশে অবস্তান কালে ছাত্র সংসদের জি এস প্রার্থী ছিলেন ।

 

পরে তিনি যুক্তরাজ্যে চলে যান সেখানে ২০০৮ সালে যুক্তরাজ্য জাসাসের সহ সভাপতি নির্বাচিত হন।

 

বর্তমানে যুক্তরাজ্য জাসাসের সিনিয়র সহ সভাপতির দায়িত্ব পালন করছেন
এবং যুক্তরাজ্য বিএনপির সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদকের পদেও ছিলেন তিনি।
শওকত চৌধুরী তিনি ছাড়াও আরো দুই ভাই ও এক বোন রয়েছে পরিবারের মধ্যে তিনি সবার ছোট।

Manual5 Ad Code

 

শিক্ষায় শওকত চৌধুরী বি কম অনার্স এম কম একাউন্টিং বাংলাদেশ থেকে এবং
এম বি এ ফিনান্স লন্ডন ইউ কে সম্পন্ন করেন । একাউন্টেনট ফার্মের স্বত্বাধিকারী। তিনি স্থায়ীভাবে যুক্তরাজ্যে পরিবারের সবাইকে নিয়ে বসবাস করছেন। তিনি স্থানীয় সাংবাদিকদের সাথে আলাপকালে দেশ এবং দেশের বাইরে অবস্থানকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও সহযোগী সংগঠনের সহসর্বস্তরের কাছে দোয়া চান এবং সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন ।

Manual6 Ad Code