২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৪ঠা জিলকদ, ১৪৪৭ হিজরি

ছাতকে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমখি সংঘর্ষে নিহত ১ আহত ২

admin
প্রকাশিত নভেম্বর ১৫, ২০১৯
ছাতকে সিএনজি অটোরিকশা ও পিকআপের মুখোমখি সংঘর্ষে নিহত ১ আহত ২

Manual1 Ad Code

জামরুল ইসলাম রেজা, ছাতক থেকেঃ

সিলেট-সুনামগঞ্জ সড়কে দূর্ঘটনায় অামীর হোসেন (৩০) নামের এক সিএনজি অটো রিকশা চালকের মৃত্যু হয়েছে। সে ছাতক উপজেলার দক্ষিন খুরমা ইউনিয়নের শেওলাপাড়া গ্রামের মৃত শামসুল হোসেনের পুত্র।

 

ঘটনাটি বৃহস্পতিবার রাত ৮টায় সড়কের ধারণ গ্রামের ইউপি সদস্য অাবদুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় ঘটেছে। এসময় সিএনজি অটো রিকশায় থাকা একই ইউনিয়নের ভূইগাঁও গ্রামের যাত্রী রুকন মিয়া (২৮) ও সব্বুর মিয়া (২৬) অাহত হয়।

Manual3 Ad Code

 

Manual6 Ad Code

গুরুতর অাহত অবস্থায় তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

Manual1 Ad Code

জানা যায়, সিএনজি অটো রিকশা যোগে ধারণ বাজার থেকে দু’জন যাত্রী নিয়ে বুকার ভাঙ্গা হয়ে বাড়ি যাচ্ছিলেন অামীর হোসেন। গাড়িটি ধারণ গ্রাম এলাকা অতিক্রম করে মেম্বার অাবদুর রহমানের বাড়ি সংলগ্ন এলাকায় পৌঁছা মাত্র বিপরীত দিক থেকে দ্রুতগামীর অজ্ঞাত পিকঅাপ তার গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় যাত্রীবাহি সিএনজি অটো রিকশা সড়কে উল্টে গেলে পিকঅাপটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে ঘাতক চালক। খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে সিএনজির চালক অামীর হোসেনসহ অাহত দু’যাত্রীকে উদ্ধার করে রাতেই সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে সেখানের কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন। গুরুতর অাহত অপর দু’যাত্রীতে হাসপাতালে ভর্তি করা হয়।

 

ঘটনার পর সড়কে জয়কলস হাইওয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। এদিকে সিএনজি অটো রিকশা শ্রমিক ইউনিয়ন ধারণ বাজার শাখার সাধারণ সম্পাদক মোশাহিদ অালীসহ নেতৃবৃন্দের অভিযোগ, ঘটনাস্থলে সড়কের কাজের জন্য ঠিকাদার কর্তৃক সড়কের রোলার রাখার এ দূ্র্ঘটনা ঘটেছে।

Manual5 Ad Code