রাকিব হোসেন, বিশেষ প্রতিনিধিঃ ভোলার সু্যোগ্য পুলিশ সুপার কতৃক মাদকের নিয়মিত অভিযান পরিচালনা করে,জেলার গোয়েন্দা শাখার।
ডিবিপুলিশ এর এসআই শান্তনু দেবনাথ ও সংগীয় ফোর্স ১০নভেম্বর২০১৯ ইং রাএ আনুমানিক ১২:০৫ ঘটিকার সময় ভোলা সদর মডেল থানাধীন উওর দিঘলদী ইউনিয়নের ০৭নং ওয়ার্ডে ঘুর্নিঝর বুলবুলের ১০নম্বর সতর্ক সংকেত এর মধ্যে মাদক
বিরোধী অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ জিলন (৩৩), পিতা- মৃত আজিদ আলী সরদার, সাং- জয়গুপী ০৭ নং ওয়ার্ড, ২। মোঃ মামুন (৩৮), পিতা- মৃত আঃ করিম, সাং- উওর দিঘলদী ০৪নং ওয়ার্ড, থানা ও জেলা ভোলা দ্বয়কে ১০০( একশত) পিচ ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
এ’ব্যাপারে ভোলার গোয়েন্দা শাখার ওসি ডিবি শহিদুল ইসলাম জানান,আটকৃত আসামিদের বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে।