৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে জেএসসি পরীক্ষায় শিক্ষকসহ তিনজন বহিস্কার

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
কালিয়াকৈরে জেএসসি পরীক্ষায় শিক্ষকসহ তিনজন বহিস্কার

Manual4 Ad Code

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার বড়ইবড়ী একেইউ ইনস্টিটিউশন এন্ড কলেজ এস সি পরীক্ষা কেন্দ্রে অনিয়মের অভিযোগে ইশ্রাফিল নামে একজন শিক্ষককে বহিস্কার ও জেল জরিমানা প্রদান করে ভ্রাম্যমাণ আদালত । নকলসহ দুই জন শিক্ষার্থীকে আটক ও বহিষ্কার করা হয়।
জানাযায়, নকল সরবরাহ ও নকল কাজে অভিযোগ পেয়ে রবিবার দুপুরে উপজেলার একেইউ ইনস্টিটিউশন এন্ড কলেজে জে এস সি পরীক্ষা কেন্দ্রে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করে। এ সময় একটি শ্রেণি কক্ষে নকলসহ দুইজন শিক্ষার্থীকে হাতেনাতে আটক ও বহিস্কার করে ভ্রাম্যমান আদালত। পরে পরীক্ষার হলে অনিয়মে শিক্ষার্থীদের সহযোগিতা করার প্রমাণ পাওয়ায় উপজেলার ফালো পালোয়ান স্কুলের শিক্ষক (কক্ষ পরিদর্শক) কে বহিস্কার ও ৬০হাজার টাকা জরিমানা ও অনাদায়ে ৩ বৎসরের জেল প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের পরিচালক ইশতিয়াক আহম্মেদ সহকারী কমিশনার (ভূমি) বিষয়টি নিশ্চিত করে বলেন, পরীক্ষায় অনিয়ম ও দূর্নীতির বিরুদ্ধে আমাদের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।
পরীক্ষা কেন্দ্রের সচিব অধ্যক্ষ মোঃ সোলায়মান সিকদার জানান পরীক্ষায় অসাধুপায় অবলম্বন করায় দুজন শিক্ষার্থী ও একজন শিক্ষককে বহিষ্কার করা হয়েছে।