৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২২শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৮ই রমজান, ১৪৪৭ হিজরি

কালিয়াকৈরে কারখানায় বিক্ষোভ, ভাংচুর, আহত-১০

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
কালিয়াকৈরে কারখানায় বিক্ষোভ, ভাংচুর, আহত-১০

Manual5 Ad Code

গাজীপুরের কালিয়াকৈরে সহকর্মীকে আটক করায় সোমবার সকাল থেকে একটি পোশাক কারখানার শ্রমিকরা কর্মবিরতি, বিক্ষোভ ও ভাংচুর করেছে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, উপজেলার পূর্বচান্দরা এলাকার এ্যাপ্রেক্স লেঞ্জারী লিমিটেড নামে একটি পোশাক কারখানায় এ ঘটনা ঘটে।

Manual5 Ad Code

ওই কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগদানের পর জানতে পারে তাদের এক সহকর্মীকে আটক করেছে ডিবি পুলিশ। পরে তারা কাজে যোগ না দিয়ে মুল ফটক বন্ধ করে কারখানার ভিতরে কর্মবিরতি করে। এক পর্যায় বিক্ষুব্দ শ্রমিকরা কারখানার ভিতরে বিক্ষোভ ও ভাংচুর করে। এ ঘটনায় কমপক্ষে ১০ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে কারখানার সামনে পযাপ্ত পরিমান পুলিশ মোতায়েন রয়েছে।

Manual5 Ad Code

কালিয়াকৈর থানার ওসি আলমগীর হোসেন মজুমদার জানান, একজন শ্রমিককে ডিবি পুলিশ আটক করায় তারা আন্দোলন করেছে। এ সময় কিছু ভাংচুরও করা হয়। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Manual4 Ad Code