৬ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ, ১৭ই রমজান, ১৪৪৭ হিজরি

নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকল সহায়তা করায় ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

admin
প্রকাশিত নভেম্বর ৫, ২০১৯
নলছিটিতে জেএসসি পরীক্ষায় নকল সহায়তা করায় ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

Manual4 Ad Code

সৈয়দ রুবেল, ঝালকাঠি জেলা প্রতিনিধিঃ ঝালকাঠির নলছিটি উপজেলায় জেএসসি পরীক্ষা চলাকালীন সময় পরীক্ষার্থীকে নকলে সহায়তা করার অপরাধে ভ্রাম্যমান আদালত এক অভিবাবককে এক মাসের কারাদন্ড প্রদান করেছেন।

Manual6 Ad Code

০৪/১১/২০১৯ইং তারিখ সোমবার দুপুরে নলছিটি উপজেলার বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন এ কারাদন্ড প্রদান করেন।

সাজাপ্রাপ্ত হলেন কাজী মো. জহিরুল ইসলাম নলছিটি উপজেলার ভুজপুর গ্রামের সেকান্দার আলীর পুত্র।

নলছিটি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাখাওয়াত হোসেন জানান, বিজি ইউনিয়ন একাডেমী কেন্দ্রে পরীক্ষার হলে নকল সরবারহ করার সময় স্থানীয়রা জহিরুল ইসলামকে আটক করে।

Manual2 Ad Code

পরে আটককৃত ওই অভিবাবককে ভ্রাম্যমান আদালতে হাজির করে পাবলিক পরীক্ষা আইন ১৯৮০/৯ ধারা মোতাবেক এক মাসের কারাদন্ড অন্যথায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

Manual3 Ad Code